শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা, থানায় সাধারণ ডায়েরি

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১২০ টাইম ভিউ

সাংবাদিক, লেখক, শিক্ষক ও ইসলামিক ব্যক্তিত্ব মুফতি মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম খান সাহেবের ছবি ফেসবুকে ব্যবহার করে একটি কুচক্রি মহল দীর্ঘদিন যাবৎ ফেসবুকে ভুয়া আইডি ও পেইজ খোলে মানুষের সাথে প্রতারণা করে আসছে।

সে বিষয়টি সম্পর্কে গত ৩০ এপ্রিল তিনি তার এক ছাত্রের মাধ্যমে অবগত হওয়ার পর হবিগঞ্জ জেলাধীন মাধবপুর থানায় গতকাল ৫ মে (সোমবার) বিকাল বেলায় সাধারণ ডায়েরি করেছেন।

তিনি বলেন, আমি Journalist Nazrul Islam khan ফেসবুক আইডি ব্যবহার করি গত ৩০ এপ্রিল ২০২৫ তারিখে দুপুর ১২ ঘটিকায় দেখা যায় যে অজ্ঞাতনামা কে বা কারা Mofti Yousuf kobiraj (মুফতি ইউসুফ কবিরাজ) নামক ফেসবুক আইডি এবং মুফতি ইউসুফ কবিরাজ নামক পেইজে আমার ছবি ব্যবহার করে আসছে। বর্ণিত ব্যক্তি বা ব্যক্তিরা ফেসবুকে আপত্তিকর পোষ্ট করে আমার মান-সম্মান নষ্টসহ যে কোন ধরনের ক্ষতি সাধন করতে পারে। তাই মাধবপুর থানায় ৫মে ২০২৫ (সোমবার) সাধারণ ডায়েরি করেছি। জিডি নং ২৩৮। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন বলেন, কুচক্রি ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর