শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

আন্তর্জাতিক অনিশ্চয়তার মাঝে চীনের মুদ্রানীতিতে স্থিতিশীলতার ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১১১ টাইম ভিউ

আন্তর্জাতিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ২০২৫ সালের প্রথম প্রান্তিকে চীনের মুদ্রানীতিতে স্থিতিশীলতা ও দৃঢ়তার বার্তা পাওয়া গেছে, যা সামাজিক অর্থায়ন ও বৈদেশিক বাণিজ্যে আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে জানিয়েছেন এক অর্থনৈতিক বিশেষজ্ঞ।

শুক্রবার চীনের কেন্দ্রীয় ব্যাংক, পিপলস ব্যাংক অব চায়না প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, চীনের ‘পাল্টা-চক্রাকার’ মুদ্রানীতি কার্যকর ভূমিকা রেখেছে।প্রান্তিকের শেষে মোট অর্থায়নের পরিমাণ স্থিতিশীলভাবে বেড়েছে, ঋণের কাঠামো আরও সুসংগঠিত হয়েছে এবং ইউয়ানের বিনিময় হার যুক্তিসংগত ও ভারসাম্যপূর্ণ পর্যায়ে ছিল।

মার্চেন্টস ইউনিয়ন কনজিউমার ফাইন্যান্স কোম্পানির প্রধান গবেষক তং সিমিয়াও বলেন, ‘বিভিন্ন মুদ্রানীতির সমন্বয়ে অর্থনৈতিক ঋণ গ্রহণের পরিমাণ যুক্তিসঙ্গতভাবে বেড়েছে, সামাজিক অর্থায়নের সামগ্রিক খরচ কমেছে এবং ঋণ কাঠামো আরও সঠিকভাবে নির্ধারিত হয়েছে।’

প্রতিবেদনে বাস্তব অর্থনীতিতে সহায়তা এবং ভোক্তা ব্যয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। তং বলেন, ‘মৌলিক খাতে মনোযোগী নীতিগুলো এবং বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল রাখার প্রতি জোর ভবিষ্যতের নীতিমালায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাম্প্রতিক নীতিগত পদক্ষেপগুলো বাজার ও প্রত্যাশাকে স্থিতিশীল রাখতে সাহায্য করেছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর