শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ফুলবাড়ীতে অজ্ঞাত নামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১০৭ টাইম ভিউ

দিনাজপুরের ফুলবাড়ীতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোহাগ হোসেন (২৬) তোজাম্মেল হক (৩৬) নামের দুইজনের মৃত্যু ঘটেছে। গত শুক্রবার (১৬ মে) রাত পৌণে ১২টার দিকে ফুলবাড়ী পৌরসভা কার্যালয়ের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা সোহাগ হোসেন ফুলবাড়ী উপজেলার পৌরএলাকার চকসাহাবাজপুর গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে এবং পেশায় একজন হোটেল শ্রমিক। তোজাম্মেল হক বিরামপুর উপজেলার কুর্শাখালী বুচকি গ্রামের মৃত নজমুল হকের ছেলে এবং পেশায় একজন হোটেল শ্রমিক।

নিহত সোহাগ হোসেনের বড়ভাই রশিদুল ইসলাম বলেন, রাতে হোটেলের কাজ শেষ করে সোহাগ হোসেন তার বন্ধু তোজাম্মেল হককে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে ফুলবাড়ী শহরের দিকে আসার সময় পৌরসভা কার্যালয়ে পৌঁছানের পরপরই পেছন থেকে দিনাজপুর গামী একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজনই সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার ছোটভাই সোহাগ হোসেনের মৃত্যু  হয়। এ সময় স্থানীয়রা মুমুর্ষূ অবস্থায় তোজাম্মেল হককে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে যান। এর কিছুক্ষণ পর তারও সেখানে মৃত্যু হয়। এ ব্যাপারে তিনি (রশিদুল ইসলাম) বাদি হয়ে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দিয়েছেন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহীরা পৌরসভার সামনে আসার পরপরই বিরামপুর থেকে দিনাজপুর গামী একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে একজনের এবং স্বাস্থ্য কমপ্লেক্সে অপরজনের মৃত্যু হয়েছে। তবে গাড়িটি ট্রাক নাকি মাইক্রোবাস নাকি অন্য কোন যানবাহন ছিল তা চিহ্নিত করা যায়নি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুইটির সুরতহাল করা হয়েছে। মরদেহ দুইটি স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিহত সোহাগ হোসেনের বড়ভাই রশিদুল ইসলাম একটি অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে সড়ক আইনে মামলা হয়েছে। অজ্ঞাতনামা গাড়িটি সনাক্ত করাসহ গাড়ির চালক ও হেলপারকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর