শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জয়পুরহাটের ক্ষেতলালে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি হামলা, আহত ৭

প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৯৫ টাইম ভিউ

জয়পুরহাটের ক্ষেতলালে ভিজিএফ চাল বিতরণের ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষের সাতজন আহত হয়েছে। রোববার উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মোহাম্মদ আলী (২৫), আলমপুর ইউনিয়ন বিএনপি’র ৯নং ওয়ার্ডের সভাপতি জুয়েল ফকিরসহ (৪৫), রাজু (২৫), মাসুদ (৩৭), ছাব্বির হোসেন (১৮), শিহাব (১৮), আবু কাশেম (৪৭) আহত হয়েছেন। আহতদের মধ্যে মোহাম্মদ আলী অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের ভিজিএফ সুবিধাভোগীদের জন্য এক হাজার ৫১২ জনের বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ অনুযায়ী রাজনৈতিক দল বিএনপি’র জন্য ৩০০, জামায়াত ইসলামী জন্য ১০২ এবং এনসিপি’র জন্য ৭০ জনের তালিকাসহ ৯টি ওয়ার্ডে ইউপি সদস্য ও তিনটি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্যের জন্য অবশিষ্ট কার্ডের তালিকা অনুযায়ী চাল বিতরণ শুরু হয়।

এর মধ্যে ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন গত আটমাস আগে মারা যাওয়ায় ওই ওয়ার্ডের নাগরিকদের ইউপি সেবা প্রদানের জন্য ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আম্মাদ হোসেনকে পরিষদের সিদ্ধান্ত মোতাবেক দায়িত্ব দেওয়া হয়। সে অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য আম্মাদ হোসেন ওই ওয়ার্ডে ৫০ জন দুঃস্থদের ভিজিএফ সুবিধাভোগী তালিকা করে ইউপি সচিবের কাছে জমা দেন।

এই নিয়ে ৯নং ওয়ার্ডের নাগরিক ও বানিয়াচাপর গ্রামের বাসিন্দা ছাত্রশিবিরের উপজেলার সভাপতি মোহাম্মদ আলীসহ তার দলের কর্মীদের সাথে ৮নং ওয়ার্ডের নাগরিক ও আলমপুর গ্রামের বাসিন্দা এবং ওই ওয়ার্ডের বিএনপি সভাপতি জুয়েল ফকিরসহ তার দলের লোকজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে জুয়েল ফকিরের ওপর জামায়াত-শিবির হামলা করলে তিনি গুরতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ খবর পেয়ে স্থানীয় বিএনপি কর্মী-সমর্থকরা ইউপি ভবনের পশ্চিম পার্শ্বে সুহলী-আলমপুর রাস্তায় জামায়াত-শিবিরের ওপর পাল্টা হামলা চালান। এতে ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মোহাম্মদ আলীসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে মোহাম্মাদ আলীকে গুরতর অবস্থায় বগুড়ার দুঁপচাচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

৯নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য আম্মাদ হোসেন বলেন, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মতিন মারা যাওয়ায় আমাকে ওই ওয়ার্ডে দায়িত্ব দেওয়া হয়েছে। সে অনুযায়ী প্রকৃত দুঃস্থদের তালিকা প্রস্তুত করে ভিজিএফ চাল বিতরণ করা শুরু হলে জামায়াত-শিবিরের নেতারা সেখান থেকে কার্ডের ভাগ চায়। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপি’র ওয়ার্ড সভাপতির ওপরে হামলা করে আহত করা হয়।

জামায়াতের আলমপুর ইউনিয়ন শাখার আমির মিজানুর রহমান বলেন, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য না থাকায় ৮নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সদস্য কাউকে জিজ্ঞাসা না করে এককভাবে তালিকা করে ভিজিএফ চাল বিতরণের চেষ্টা করেন। এতে আমাদের দলীয় লোকজন বঞ্চিত হওয়ায় আমরা পৃথকভাবে কার্ডের দাবি করলে বিএনপি’র লোকজন চড়াও হয়ে হামলা চালান।

ক্ষেতলাল থানার ওসি মোহাম্মাদ ফরিদ হোসেন বলেন, আলমপুর ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনার খবর পেয়ে সেখানে সরেজমিনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর