শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মে মাসে মুম্বাইয়ে বৃষ্টির শতবর্ষী রেকর্ড ভাঙল

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১২৩ টাইম ভিউ

২০২৫ সালের মে মাসে অতিবৃষ্টির শতবর্ষী রেকর্ড ভেঙেছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। আইএমডি’র কোলাবা শাখার তথ্যমতে, চলতি মে মাসে এখন পর্যন্ত মুম্বাইয়ে ৪৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা ১৯১৮ সালের রেকর্ড (২৫৭.৮ মিলিমিটার) অতিক্রম করেছে।স্বাভাবিক নিয়মে বর্ষা শুরু হয় জুনের মাঝামাঝি সময়ে। তবে এবার ব্যতিক্রম ঘটেছে। আইএমডি মুম্বাই শাখার প্রধান শুভাঙ্গী ভুট্টে জানান, বর্ষা এবার ২৫ মে-তেই মুম্বাইয়ে প্রবেশ করেছে, যা একটি নতুন আবহাওয়াগত প্রবণতার ইঙ্গিত দিচ্ছে।

আরব সাগরের তীরবর্তী হওয়ায় মুম্বাই এমনিতেই ভারতের অন্যতম বৃষ্টিপ্রবণ শহর। অতিবৃষ্টিতে শহরের একাধিক এলাকা মাঝেমধ্যেই জলমগ্ন হয়ে পড়ে, ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন।

সাম্প্রতিক রোববার ও সোমবারের টানা বৃষ্টিতে শহরের বহু এলাকা পানির নিচে চলে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আইএমডি জানায়, সামনে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে মুম্বাই ও পার্শ্ববর্তী জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর