শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

শেরপুরে বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৯১ টাইম ভিউ

শেরপুরের নালিতাবাড়ীর বাতকুচি গ্রামে বন্য হাতির আক্রমণে সুরতন নেছা (৬৪) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।নিহত বৃদ্ধা বাতকুচি গ্রামের  মৃত রঙ্গু শেখের স্ত্রী। বন বিভাগের মধুটিলা রেঞ্জের কর্মকর্তা ও ও স্থানীয় সূত্র জানায়, গত এক সপ্তাহ যাবত  উপজেলার দাওধারা-কাটাবাড়ি পাহাড়ের টিলায় ৫০-৬০টি বন্য হাতি দল বেধে অবস্থান করছিল। খাদ্যের সন্ধানে বৃহস্পতিবার রাতে  বৃষ্টির মধ্যে বাতকুচি গ্রামে হাতির দলটি হানা দেয়। এ সময় গ্রামবাসী

মশাল জ্বালিয়ে হইহুল্লোড় করে হাতির দলকে বাতকুচি জঙ্গলের দিকে তাড়িয়ে দেয়। ভোরের দিকে হাতির দল ফের বাতকুচি গ্রামে চলে আসে। এ সময় সুরতন নেছার ঘরে বন্য হাতির পাল হানা দেয়। হাতির আক্রমণে ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর