শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইলন মাস্কের প্রশংসায় ট্রাম্প, হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১০৯ টাইম ভিউ

ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ (ডিওজি) থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আলজাজিরার খবর। ডিওজির’র প্রধান হিসেবে মাস্কের ভূমিকা ছিলো সরকারি ব্যয় সংকোচন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা। মাস্ক এই পদে ‘স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি’ হিসেবে নিযুক্ত থাকার কথা ছিলো ১৩০ দিন, যার মেয়াদ ৩০ মে পর্যন্ত।

মাস্কের নেতৃত্বে ডিওজি প্রায় ২ ট্রিলিয়ন ডলার ব্যয় হ্রাসের লক্ষ্য নির্ধারণ করেছিলো, তবে মে মাস পর্যন্ত মাত্র ১৭৫ বিলিয়ন ডলার সাশ্রয়ের প্রমাণ দিতে পেরেছে ডিওজি। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় বাজেট বিলের সমালোচনা করে মাস্ক বলেন, এটি ডিওজি’র ব্যয় সংকোচন নীতির পরিপন্থী। এই সমালোচনার পরই তিনি ডিওজি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

মাস্কের এই পদত্যাগের পেছনে তার ব্যবসায়িক স্বার্থও ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। ডিওজি’র কার্যক্রমের কারণে তার কোম্পানি টেসলা রাজনৈতিক বিতর্কের মুখে পড়ে এবং বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়ে। এছাড়া, ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কর বিল, যা আগামী দশকে ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার ঘাটতি বাড়াবে বলে ধারণা করা হচ্ছে, তা মাস্কের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সাংঘর্ষিক।

পদত্যাগের ঘোষণা দিয়ে মাস্ক বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছেন এবং ডিওজি’র মিশন তার অনুপস্থিতিতেও চলবে। তিনি এখন নিজের কোম্পানিগুলো পরিচালনার ওপর মনোযোগ দিতে চান, যার মধ্যে রয়েছে ‘X’, ‘Tesla’ এবং ‘SpaceX’।এই অবস্থায় অনিশ্চয়তা দেখা দিয়েছে ডিওজি’র ভবিষ্যৎ নিয়ে। যদিও এটি ২০২৬ সালের ৪ জুলাই পর্যন্ত কার্যক্রম চালানোর জন্য স্থাপিত হয়েছিলো, মাস্কের প্রস্থান এবং কার্যক্রমের সীমিত সাফল্যের কারণে এর কার্যক্রম স্থগিত বা পুনর্গঠন হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর