শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জীবনের ঝুঁকিতে খামেনি, ঘোষণা দিলেন সম্ভাব্য উত্তরসূরিদের: নিউ ইয়র্ক টাইমস

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৩৩ টাইম ভিউ

চলমান সংঘাতে ইসরাইলের হত্যার হুমকির মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজন ধর্মীয় নেতার নাম ঘোষণা করেছেন বলে জানা গেছে। শুধু তাই নয়, এই ঘটনার সাথে পরিচিত তিন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলি হামলায় নিহত শীর্ষ সামরিক কমান্ডারদের জায়গায় নিয়োগ শুরু করেছেন।

জানা গেছে, খামেনির ঘোষণা করা তিনজন উত্তরসূরির মধ্যে তার পুত্র মোজতবার নাম নেই। এর আগে প্রতিবেদনে জানানো হয়েছিল, খামেনির পুত্র মোজতবাকে এই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, ৮৬ বছর বয়সী খামেনি এই আশঙ্কা সম্পর্কে সচেতন যে, ইসরাইল বা যুক্তরাষ্ট্র তাকে হত্যার চেষ্টা করতে পারে। ইরানি কর্মকর্তাদের মতে, এই ঘটনাকে তিনি শহীদ হিসেবে দেখবেন।

এই হুমকির আলোকে, খামেনি ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় সংস্থা – বিশেষজ্ঞ পরিষদকে দ্রুত পদক্ষেপ নেয়ার এবং তার ব্যক্তিগতভাবে পেশ করা তিনটি নাম থেকে একজন উত্তরসূরি নির্বাচন করার নির্দেশ দেয়ার বিরল পদক্ষেপ নিয়েছেন। তবে খামেনির প্রস্তাব করা তিনটি নাম প্রকাশ করা হয়নি।

স্বাভাবিক পরিস্থিতিতে, ইরানে একজন নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের প্রক্রিয়াটি কয়েক মাস সময় নিতে পারে। কারণ বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এবং এতে একাধিক প্রার্থী থাকতে পারেন। কিন্তু দেশটি এখন যুদ্ধের মধ্যে থাকায়, কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন যে, খামেনি ইসলামী প্রজাতন্ত্র এবং তার উত্তরাধিকার উভয়কেই সুরক্ষিত করার জন্য দ্রুত এবং নিয়ন্ত্রিত স্থানান্তর নিশ্চিত করতে চান।

এদিকে, কর্মকর্তারা জানিয়েছেন, আয়াতুল্লাহ খামেনি একটি বাঙ্কারে আছেন এবং আরও জ্যেষ্ঠ ব্যক্তিত্ব নিহত হওয়ার ক্ষেত্রে তার সামরিক চেইন অফ কমান্ডের মাধ্যমে তার স্থলাভিষিক্তদের বেছে নিয়েছেন। তিনি নিহত হলে সর্বোচ্চ নেতার পদ গ্রহণের জন্য তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার নামও ঘোষণা করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর