শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

আমেরিকান ঘাঁটিতে হামলা ইরানের সফলতা, প্রয়োজনে পুনরাবৃত্তিও হতে পারে: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১১৪ টাইম ভিউ

ইরানের বিরুদ্ধে যেকোনো ভবিষ্যৎ আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেন, প্রয়োজনে আবারও আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালানো হতে পারে। বুধবার (২৫ জুন) দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

খামেনি বলেন, ‘আমাদের জন্য যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে পৌঁছে আঘাত হানা একটি বড় সাফল্য। ভবিষ্যতে যদি কোনো আগ্রাসন হয়, তবে এমন হামলা আবারও ঘটতে পারে।’তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে শত্রুরা ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা পারমাণবিক ইস্যুর অজুহাত হিসেবে ব্যবহার করে। তারা মূলত আমাদের আত্মসমর্পণ করাতে চায়। তারা চায় আমরা মাথানত করি। কিন্তু ইরান কখনো তা করবে না।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। এই হামলাগুলো ছিল ইসরায়েলের সহযোগিতায় পরিচালিত এক মার্কিন-সমর্থিত অভিযানের জবাব হিসেবে। ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, তাদের ভূখণ্ডে বা স্বার্থে হস্তক্ষেপ হলে কঠোর জবাব দেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর