শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ আটক ১৫

প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১০৯ টাইম ভিউ

ফরিদপুর শহরের গুহ লক্ষ্মীপুর রেলওয়ে বস্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ ১৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে আলোচিত মাদকচক্রের নারী নেতৃত্ব শিল্পী বেগম ও তার পরিবারের সদস্যরাও রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত ফরিদপুর ১৫ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ এই অভিযান চালানো হয়। অভিযানে তাৎক্ষণিকভাবে ৭ জনকে হাতেনাতে মাদক বিক্রির সময় গ্রেপ্তার করা হয় এবং পরে শিল্পী বেগমের বাড়িতে অভিযান চালিয়ে আরও ৮ জনকে আটক করা হয়।সেনাবাহিনী জানায়, অভিযানে উদ্ধার করা হয়েছে ৪৫.৫ কেজি গাঁজা, ৩৩৭টি ইয়াবা ট্যাবলেট, ২১১টি হেরোইনের প্যাকেট, ৬১টি দেশীয় অস্ত্র, ২টি বিদেশি মদের বোতল এবং ১৯টি মোবাইল ফোন।

তদন্তে উঠে এসেছে, শিল্পী বেগম ভারতীয় মাদকচক্রের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে নারীদের ব্যবহার করে এলাকায় একটি শক্তিশালী মাদক নেটওয়ার্ক পরিচালনা করতেন। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে আতঙ্কে থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান তাদের স্বস্তি দিয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর