শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৫৬ টাইম ভিউ

ভারতের তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার পাশামাইলারামে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১২ জন শ্রমিক নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হায়দরাবাদ সংলগ্ন শিল্পাঞ্চলের সিগাচি কেমিক্যালস নামের কারখানায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে কারখানায় ভয়াবহ আগুন ধরে যায় এবং তিনতলা ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কারখানায় বিস্ফোরণের সময় মোট ৬৬ জন শ্রমিক কাজ করছিলেন। ঘটনাস্থলে ৮ জন নিহত হন এবং হাসপাতালে নেয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়। হাসপাতালে নিহতদের মধ্যে অভিষেক কুমার (বিহার) ও নগর্জিৎ তিওয়ারি (ওড়িশা) নামের দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অনেকেই ভেন্টিলেশনে রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের ধাক্কায় শ্রমিকরা কয়েক মিটার দূরে ছিটকে পড়েন। আগুন ছড়িয়ে পড়ে পাশের ভবনেও। আতঙ্কে আশপাশের কারখানার শ্রমিকরা দৌড়ে বাইরে চলে আসেন। উদ্ধার কাজে অংশ নিতে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, হায়দরাবাদ দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরাতে ভূমিকূপকারী যন্ত্র ব্যবহার করেন এবং ধ্বংসস্তুপের নিচ থেকে ৪টি মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, কারখানার এয়ার ড্রায়ার সিস্টেমে সমস্যা থেকেই বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়েছে। এটি কোনো রিঅ্যাক্টর বিস্ফোরণ ছিল না বলে শ্রমমন্ত্রী জি বিবেক জানান। তিনি আরও বলেন, ফ্যাক্টরির ম্যানেজারও নিহতদের মধ্যে রয়েছেন এবং কারখানার শ্রমিক সংক্রান্ত সমস্ত রেকর্ড আগুনে পুড়ে গেছে।

তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী ডামোদর রাজা নারসিমহা ও শ্রমমন্ত্রী জি বিবেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজ্যপাল জিষ্ণু দেববর্মা দুর্ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি দুর্ঘটনায় হতবাক প্রতিক্রিয়া জানিয়ে উদ্ধার কাজে সবরকম সহযোগিতা ও আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। –সূত্র: এনডিটিভি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর