বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্র যে ‘পাল্টা শুল্ক’ আরোপ করেছে, তার ক্ষতিকর প্রতিক্রিয়া মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা দেবে চীন। মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।তিনি বলেন, ‘পাল্টা শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রেৃর আধিপত্য বিস্তারের চেষ্টার অংশ। এই শুল্ক অযৌক্তিক, অন্যায্য ও অন্যায়।’
রাষ্ট্রদূত জানান, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাঠামোর আওতায় বাংলাদেশকে সহযোগিতা করবে চীন। একই সঙ্গে তিনি বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং রপ্তানি-দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে। এর পাশাপাশি অতিরিক্ত ৩৫ শতাংশ ‘পাল্টা শুল্ক’ আরোপের ঘোষণা দিয়েছে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে উভয় দেশের মধ্যে আলোচনা চলছে।