শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

কুমিল্লায় আসিফ মাহমুদের সমর্থকদের সাথে বিএনপির সংঘর্ষ, আহত ৩৫

কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেটের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১০৩ টাইম ভিউ

কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৫ সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) মুরাদনগর উপজেলা সদরে আল্লাহু চত্বরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকায় দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মুরাদনগর উপজেলা সদরের আল্লাহু চত্বরে এনসিপির নেতৃবৃন্দ ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার সমর্থকরা বিক্ষোভ নিয়ে সমাবেশে জমায়েত হন।

এ সময় সমাবেশ লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে বেশ কয়েকটি ইট, পাটকেল নিক্ষেপ করা হয়। এরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ৩৫ জন আহত হন। এর মধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন।

আহত ইউপি সদস্য শেখর বলেন, আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আল্লাহু চত্বরে এসে সমাবেশ শুরু করার পরপরই সমাবেশ লক্ষ্য করে ছোঁড়া হয় ইট পাটকেল। এ সময় আমাকে ব্যাপক মারধর করে মাথা ফাটিয়ে দেন এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক অভিযোগ করেন, বিএনপির লোকজন পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে, যাতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

তবে বিএনপি নেতাকর্মীরা এ অভিযোগ অস্বীকার করেছেন। বিএনপির মুরাদনগর উপজেলার আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেছেন, ‘তারা হামলা করার পর আমাদের ছেলেরা প্রতিরোধ করেছে।’

এ বিষয়ে মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খান জানান, “ইট-পাটকেল নিক্ষেপের মাধ্যমে সংঘর্ষ শুরু হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিষয়ে তদন্ত চলছে এবং হামলার পেছনে যাদের ইন্ধন আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর