শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

খুলনায় চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৮৩ টাইম ভিউ

খুলনায় চরমপন্থী নেতা শেখ শাহাদাত হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে নগরীর সঙ্গীতা সিনেমা হলের সামনে তার ওপর হামলা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

শাহাদাত নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। দেড় যুগ কারাভোগের পর চলতি বছর তিনি জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি স্বাভাবিক জীবনযাপন করেছিলেন।সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “সন্ত্রাসীরা তাকে ধাওয়া করে সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে কুপিয়ে ও গুলি করে জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। পুলিশের একটি সূত্র জানায়, শাহাদাতের বিরুদ্ধে বোমা মেরে দুই পুলিশকে হত্যাসহ একাধিক হত্যা মামলা ছিল। কিছু মামলায় তিনি খালাস ও কয়েকটিতে জামিনে ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর