শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘জাদুকরী’ প্রস্তাবে জেলেনস্কির ‘ভেটো’

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৭২ টাইম ভিউ

ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী ১৫ আগস্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপস্থিত থাকবেন কিনা তা জানা যায়নি।

শুক্রবার (৮ আগস্ট) হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে আলোচনার সময় এ ঘোষণা দেন ট্রাম্প।তিনি বলেন, আমরা রাশিয়ার সঙ্গে একটি বৈঠক করতে যাচ্ছি। আমরা রাশিয়াকে দিয়েই শুরু করব। তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ইউক্রেনকে তার কিছু অঞ্চল ছেড়ে দিতে হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। শুক্রবার ক্রেমলিন আলাস্কায় শীর্ষ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে একে ‘একেবারেই যৌক্তিক’ বলে অভিহিত করেছে।

ট্রাম্প হোয়াইট হাউসে বলেন, তোমরা একটা ভূখণ্ড চাইছো, যা নিয়ে সাড়ে তিন বছর লড়াই হচ্ছে। বহু রাশিয়ান মারা গেছে। বহু ইউক্রেনিয়ও মারা গেছে। এটি খুবই জটিল। আমরা কিছু ফেরত পাব, আর কিছু পরিবর্তন করব। উভয়ের ভালোর জন্যই কিছু অঞ্চল বিনিময় হবে। তবে এই প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি ট্রাম্প।

এদিকে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের এই ঘোষণার প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেন, ইউক্রেন তার জমি দখলদারদের দেবে না। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইউক্রেনকে ছাড়া যেকোনো সমাধান হবে শান্তিবিরোধী সমাধান।

রাশিয়া যা করছে, তার জন্য ইউক্রেন তাদের পুরস্কৃত করবে না বলেও উল্লেখ করেছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর