শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোকন বেপারী গ্রেপ্তার

প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৯৭ টাইম ভিউ

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারীকে আটক করেছে কালকিনি থানা পুলিশ। বুধবার (১৩ আগস্ট) বিকেলে কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায় , ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর থেকে আটককৃত আওয়ামী লীগ নেতা খায়রুল আলম খোকন বেপারীকে কিছুদিন আত্মগোপনে থাকলেও পরে নিজ বাড়িতে অবস্থান করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. খায়রুল আলম খোকন বেপারীকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। তবে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর