শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

পুতিন ইউক্রেইনের ‘আরও কিছু অংশ চান’ জানিয়ে জেলেনস্কিকে সমঝোতার আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৬০ টাইম ভিউ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করার জন্য ইউক্রেইনের উচিত একটি শান্তি চুক্তিতে আসা, কারণ “রাশিয়া খুব বড় একটি শক্তি আর তারা তা নয়।” শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের পর শনিবার ট্রাম্প এই মন্তব্য করেন। ওই বৈঠকে জানা গেছে, পুতিন ইউক্রেইনের আরও কিছু ভূখণ্ড দাবি করেছেন।

রয়টার্সকে জানানো এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেছেন, কিইভ যদি পুরো দোনেৎস্ক ছেড়ে দেয় তাহলে অধিকাংশ যুদ্ধক্ষেত্রে লড়াই বন্ধ করার প্রস্তাব দিয়েছেন পুতিন। তবে জেলেনস্কি এই দাবি প্রত্যাখ্যান করেছেন। মস্কোর প্রধান লক্ষ্যগুলোর মধ্যে ইউক্রেইনের শিল্পাঞ্চল দোনেৎস্ক অন্যতম। রাশিয়া ইতোমধ্যে দোনেৎস্ক প্রদেশের তিন চতুর্থাংশসহ ইউক্রেইনের এক পঞ্চমাংশ দখল করেছে।ট্রাম্প আরও জানিয়েছেন, ইউক্রেইন ও তার ইউরোপীয় মিত্রদের দাবি মতো আগে যুদ্ধবিরতি না করেই একটি শান্তি চুক্তির চেষ্টা করা উচিত বলে তিনি পুতিনের সঙ্গে একমত হয়েছেন। শীর্ষ বৈঠকের আগে ট্রাম্প বলেছিলেন, একটি যুদ্ধবিরতির বিষয়ে সম্মত না হলে তিনি খুশি হবেন না। কিন্তু বৈঠকের পর তিনি এই অবস্থান পরিবর্তন করেছেন।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্প লিখেছেন, “সবার মাধ্যমে নির্ধারিত হয়েছে যে রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ বন্ধ করার সেরা পথ সরাসরি একটি শান্তি চুক্তিতে চলে যাওয়া, যা যুদ্ধ বন্ধ করবে এবং শুধু যুদ্ধবিরতি নয়, যা প্রায়ই ধরে রাখা যায় না।”

ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি ও পুতিন ভূমি হস্তান্তর ও ইউক্রেইনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলোচনা করেছেন এবং অনেকাংশে একমত হয়েছেন। তিনি বলেন, “আমার মনে হয়, আমরা একটি চুক্তির খুব কাছে আছি। ইউক্রেইনকে এতে সম্মত হতে হবে। হয়তো তারা বলবে, ‘না’। এক চুক্তি করতে হবে। দেখেন, রাশিয়া অনেক বড় একটি শক্তি আর তারা তা নয়।”

জেলেনস্কি বলেছেন, রাশিয়ার যুদ্ধ থামানোর অনিচ্ছা একটি স্থায়ী শান্তির প্রচেষ্টাকে জটিল করে তুলছে। তিনি লিখেছেন, “হত্যা বন্ধ করা যুদ্ধ বন্ধ করার একটি প্রধান উপাদান।” তবুও তিনি জানিয়েছেন, সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজের ওভাল দপ্তরে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি। ওই বৈঠকে ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কিকে তীব্র ভর্ৎসনা করেছিলেন। ট্রাম্প জানিয়েছেন, এরপর তিনি পুতিন ও জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক করতে পারেন।

কিইভের ইউরোপীয় মিত্ররা ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন, তবে ইউক্রেইনের প্রতি সমর্থন বজায় রাখা ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা কঠোর করার প্রত্যয় জানিয়েছেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সোমবার হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে ইউরোপীয় নেতারাও যোগ দিতে পারেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর