শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির জনসভা : নির্বাচিত সরকার গঠনে ঐক্যের আহ্বান আলী নেওয়াজ খৈয়মের

সাইফুল ইসলাম মিলন :
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২১২ টাইম ভিউ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শুক্রবার (২২ আগস্ট) বিকেল৩ টার সময় জামতলা হাই স্কুল মাঠে উজানচর ইউনিয়ন বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি বলেন, তিনি বলেন ১৪শত ছাত্র এবং সাধারণ জনতা কে হত্যা করার পরেই শেখ হাসিনাকে  দিল্লী পালিয়ে যেতে হয়েছে, সে এবং তার পরিবার ৪০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে,তিনি আরো বলেন, “বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন একটি নির্বাচিত সরকার। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। রাজবাড়ীর প্রতিটি নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “আমি রাজবাড়ী জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প ও কর্মসংস্থানের উন্নয়ন ঘটিয়ে এ অঞ্চলকে একটি পরিপূর্ণ উন্নয়ন বার্তা দিতে চাই। আগামীতে বিএনপি সরকার গঠন করলে এই অঞ্চলের উন্নয়ন হবে,তৈরি করা  হবে পদ্মা সেতু, হবে পদ্মা ব্যারেজ এবং দৌলতদিয়াতে হবে উন্নত নৌবন্দর।

সভায় বক্তারা বিএনপি’র আন্দোলন-সংগ্রামের চিত্র তুলে ধরে বলেন, এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ হচ্ছে তৃণমূলকে সংগঠিত করা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে আন্দোলনে সক্রিয় থাকার প্রতিশ্রুতি দেন তারা।

আলী নেওয়াজ খৈয়ম তার বক্তব্যে আরও উল্লেখ করেন, “এলাকার মানুষ আমাকে যেভাবে বারবার ভালোবাসা দিয়েছেন, আমি সেই ঋণ শোধ করতে চাই উন্নয়নের মাধ্যমে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাজবাড়ীকে একটি দৃষ্টান্তমূলক জেলায় পরিণত করব।”

উজানচর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ফরিদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন মৃধার সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে  রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো.নঈম আনসারী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুর আলম দুলাল, জেলা যুবদলের আহ্বায়ক মো. খাইরুল আনাম বকুল,জেলা শ্রমিক দলের সভাপতি শাহ আলম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতানুল ইসলাম মুন্নু ও সাবেক সদস্য সচিব মো.নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা কুষক দলের সভাপতি মো. রস্তম আলী, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত  সভাপতি ও জেলা বিএনপির সদস্য  ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো.ছরোয়ার মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ আল রেজা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো.ফারুক দেওয়ান, পৌর যুব দলের আহ্বায়ক মো.দেলোয়ার হোসেন, উপজেলা তরুণ দলের সভাপতি মো. মাসুদ রানা,উজানচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক চুন্নু মীর মালত,উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম মিঠু সহ সভাপতি সাইফুল ইসলাম, গোয়ালন্দ পৌর ছাত্রদলের  সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ সহ  সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর