সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) দেশের বিভিন্ন জেলায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ চালান। এসময় ঠাকুরগাঁও, টাঙ্গাইল, ময়মনসিংহ ও রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় দুপুর ১টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ হয়। হরিপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. হাসান আলী গণমাধ্যম বসবে বলেন, “গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে আমাদের কার্যালয়ে হামলা চালায়। তারা ৪০–৫০টি চেয়ার, দুটি টেবিল, চারটি ফ্যান, দুইটি আলমারি ভাঙচুর করে এবং কিছু আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়।”
ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজি স্বপন চৌধুরী বলেন, “পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাই।”
হরিপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমন গণমাধ্যম বসবে বলেন, “নুরের ওপর হামলার প্রতিবাদে মিছিলটি বের করা হয়েছিল। মিছিলটি কার্যালয়ের সামনে গেলে নেতাকর্মীরা ক্ষোভে ভাঙচুর করেছে।” হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
টাঙ্গাইল:
শনিবার সকাল ১১টার দিকে জেলা কার্যালয়ে হামলা চালানো হয়। মিছিলটি সদর থানার পাশের জাতীয় পার্টি অফিসে পৌঁছে অফিসের ভিতরে প্রবেশ করে সাইনবোর্ড, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এরপর ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করা হয়। জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সুজন মাহমুদ গণমাধ্যম বসবে বলেন, “নুর জনগণের অধিকার রক্ষায় কখনও পিছপা হননি। তার ওপর হামলার প্রতিবাদে আমরা বিক্ষোভ করেছি এবং দোষীদের শাস্তি দাবি করছি।”
জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “টাঙ্গাইলে আইন-শৃঙ্খলা বাহিনীর সামনেই আমাদের অফিস ভাঙচুর করা হয়েছে, থানায় অভিযোগ করারও ভরসা নেই।”
ময়মনসিংহ:
ঈশ্বরগঞ্জে শুক্রবার রাত ৯টার দিকে জেলা কার্যালয়ে ভাঙচুর হয়। কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে মিছিলটি উপজেলা প্রদক্ষিণ শেষে কলেজের সামনে এসে শেষ হয়। বিক্ষোভে জেলা ও উপজেলা কমিটির নেতাকর্মীরা অংশ নেন। ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান জানান, অফিসের সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে, তবে কোনো অভিযোগ এখনও পাওয়া যায়নি।
রাজশাহী:
রাজশাহীতে শুক্রবার রাত ১২টার দিকে গণপাড়া মোড়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আয়োজিত মিছিল থেকে হামলার সূত্রপাত হয়। মিছিলটি সাহেববাজার প্রদক্ষিণ করে গণপাড়া মোড়ে পৌঁছালে অফিসে দরজা ও আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং আগুন ধরানো হয়। আহত নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।