শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বরগুনায় মাদক সেবনে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ টাইম ভিউ

বরগুনায় মাদক সেবনে বাধা দেওয়ায় ঘরে ঢুকে বশির ও রোজি নামের এক দিনমজুর দম্পতিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আঙ্গারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় বশিরের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হওয়ার পাশাপাশি মাথার দুই জায়গায় ফেটে গেছে। আর রোজির ডান হাত ভেঙে যাওয়ার পাশাপাশি মাথার এক জায়গা ফেটে গেছে।

আহতরা জানান, তাদের বাড়ির সামনে বসে লোকজন নিয়ে মাদক সেবন করতেন স্থানীয় রাব্বি নামের এক যুবক। এতে প্রতিবাদ জানালে রাব্বি তাদের হুমকি–ধমকি দেন। এরপর বৃহস্পতিবার রাতে তারা স্বামী-স্ত্রী ঘরে ভাত খাচ্ছিলেন। এ সময় রাব্বি এসে তাদের ঘরের দরজায় ধাক্কা দেন। দরজা খোলার সঙ্গে সঙ্গেই রাব্বি, রাব্বির বাবা সেলিম এবং রিপন কাজীসহ কয়েকজন তাদের পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

রোজি বলেন, ‘আমরা গরীব মানুষ। দিন আনি দিন খাই। আমাদের ছোট ছোট দুইটা সন্তান আছে। আমরা চরম অনিরাপদ হয়ে পড়েছি। চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমাদের নেই। আমরা এ ঘটনার বিচার এবং নিরাপত্তা চাই।’

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, ঘটনার প্রকৃত তথ্য জানতে আহতদের কাছে পুলিশ গিয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর