শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নৌকাবাইচ দেখতে গিয়ে মায়ের মৃত্য, নিখোঁজ মেয়ে

সাকিব আহমেদ জামালপুর প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ টাইম ভিউ

জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা-বাইচ দেখে নদীপার হয়ে বাড়ি ফেরার পথে খেয়া নৌকা ডুবে মোর্শেদা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা খেয়াঘাটের ঝিনাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলমগীর হোসেন। নিহত মোর্শেদা বেগম ধারাবর্ষা গ্রামের আনসার আলীর স্ত্রী এবং নিখোঁজ শোভা তার মেয়ে।

এই ঘটনায় তার মেয়ে শোভা আক্তার (৮) এখনো নিখোঁজ রয়েছে এবং তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস এর ডুবুরি দলের কার্যক্রম চলমান রয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানায়, উপজেলার সৈয়দপুর ও ধারাবর্ষা এলাকায় দুই দিনব্যাপী নৌকা বাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। খেলা শেষে মোর্শেদা ও তার মেয়ে সহ অনেকেই বাড়ি ফেরার জন্য খেয়াঘাটে আসেন। এ সময় মাঝি না থাকায় যাত্রীরা নিজেরাই নৌকা চালিয়ে পার হচ্ছিলেন। এ সময় ৩০/৪০ জন লোক নৌকার ভিতরে ছিলেন। হঠাৎ মাঝপথে নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় অধিকাংশ যাত্রী পাড়ে উঠতে পারলেও মোর্শেদা বেগমের মৃত্যু হয় এবং নিখোঁজ হয় তার মেয়ে।

এ দুর্ঘটনায় ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের লিডার আব্দুল্লাহ আল মামুন জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সরিষাবাড়ীতে ডুবুরি দল না থাকায় শনিবার জেলা বা বিভাগীয় কার্যালয় থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালানো হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর