শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ!

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ টাইম ভিউ

ভারতের ওড়িশায় মন্দিরের পাশেই প্রেমিককে গাছে বেঁধে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ন্যাক্কারজনক এই ঘটনা গত শনিবারের (১৩ সেপ্টেম্বর)। প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ওই কলেজছাত্রী। এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত শনিবার ভুক্তভোগী তরুণী এবং তার প্রেমিক পুরীতে বেড়াতে গিয়ে বালিহারচণ্ডী মন্দিরের কাছে বসে ছিলেন। হঠাৎ, একদল স্থানীয় বখাটে ওই তরুণ-তরুণীর ভিডিও করতে শুরু করে এবং সেই ভিডিও মুছে ফেলার বিনিময়ে তাদের কাছে টাকা দাবি করে।

কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে, ওই দলের দুই ব্যক্তি তরুণীটিকে ধর্ষণ করে এবং অন্যরা তার প্রেমিককে মারধর করে এবং তাকে একটি গাছের সাথে বেঁধে রাখে। পুলিশ জানিয়েছে, যৌন নির্যাতনের যন্ত্রণা থেকে বেরিয়ে আসার পর সোমবার সন্ধ্যায় মেয়েটি একটি মামলা দায়ের করেছে। ঘটনায় জড়িতদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার আরেক আসামি এখনও পলাতক আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর