শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

গোয়ালন্দে টেকস‌ই কৃষির অগ্রযাত্রায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৫ টাইম ভিউ

“এগ্রোস্যাল বৃদ্ধির শক্তি-‘টেকস‌ই কৃষির অগ্রযাত্রায়’ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় কৃষকদের অংশগ্রহণে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আইনদ্দিন বেপারী পাড়া আক্কাস আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪শত কৃষক অংশগ্রহণ করেন। কৃষক সমাবেশের আয়োজন করে ফসল বৃদ্ধির শক্তি এগ্রোস্যাল লিমিটেড।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এগ্রোস্যাল লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ মহসিন ইমাম।

দৌলতদিয়া এলাকার সফল কৃষক আব্দুল মালেক শেখের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, এগ্রোস্যাল লিমিটেডের এরিয়া সেলস ম্যানেজার মিল্টন মিয়া, এগ্রোস্যাল লিমিটেডের পরিবেশক, গোয়ালন্দ বাজার আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী বারবার কৃষিতে পুরস্কারপ্রাপ্ত কৃষক হুমায়ন আহমেদসহ এগ্রোস্যাল লিমিটেডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকরা উপস্থিত ছিলেন।

সমাবেশের প্রধান বক্তা এগ্রোস্যাল লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ মহসিন ইমাম, বলেন, বাংলাদেশের সর্ব প্রথম অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত ট্রাইকোডার্মা ও ব্যাসিলাস সমৃদ্ধ এগ্রোস্যাল কোম্পানির জৈব সার হলো মাটির প্রাণ। তিনি আরো বলেন, এ জৈব সার ধান, গম, ভুট্টা, মরিচ, শসা, টমেটো, পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, শিম, করলা, বিভিন্ন ফলজ উদ্ভিদ, চা-বাগানসহ সকল ফসলেই ব্যবহার করা যায়।

এগ্রোস্যাল লিমিটেডের পরিবেশক হুমায়ন আহমেদ বলেন, ফসলে এগ্রোস্যাল কোম্পানির মালচিং ব্যবহারে সুবিধা সবচেয়ে বেশি। এ মালচিং পানির আদ্রতা বজায় রাখার পাশাপাশি জমিতে সেচের পরিমাণ কম লাগে। জমিতে আগাছা মুক্ত রাখে আবার সরাসরি জমি থেকে যে কোন ব্যবহৃত মালচিং ফিল্ম ফেরত দিয়ে নতুন মালচিং ফিল্ম নেয়া যায়। এমনকি এগ্রোস্যাল লিমিটেড নিজেদের মালচিং ফিল্ম ছাড়া অন্য সব কোম্পানির ব্যবহৃত ফিল্ম ফেরত নেন।

এদিন দৌলতদিয়া ইউনিয়নের সেরা কৃষকদের মাঝে পুরস্কার এবং উপস্থিত সকল কৃষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। সবশেষে আমন্ত্রিত অতিথি, এগ্রোস্যাল লিমিটেডের পরিবেশক কর্মকর্তা এবং উপস্থিত সকল কৃষক একসাথে নৈশভোজে অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর