শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতিসংঘের প্রয়োজনীয়তা কেন নেই, যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ টাইম ভিউ

জাতিসংঘের প্রয়োজনীয়তা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেছেন, বিশ্বজুড়ে সংঘাত রোধে তার সাতটি মধ্যস্থতা প্রচেষ্টা সফল হয়েছে, যদিও সেই মধ্যস্থতার ক্ষেত্রে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

ট্রাম্প বলেন, ‘জাতিসংঘের পরিবর্তে আমাকে এগুলো করতে হলো, আর দুঃখজনকভাবে প্রতিটি ক্ষেত্রে জাতিসংঘ সাহায্য করার চেষ্টা পর্যন্ত করেনি।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সেই সময় আমি এ বিষয়ে ভাবিনি কারণ আমি লাখ লাখ মানুষকে বাঁচানোর জন্য ব্যস্ত ছিলাম। পরে বুঝতে পারলাম, জাতিসংঘ আমাদের পাশে ছিল না।’ ট্রাম্প প্রশ্ন করেছেন, এ অবস্থায় জাতিসংঘের উদ্দেশ্য কী? এ সংস্থার বিশাল সম্ভাবনা আছে… কিন্তু এখন পর্যন্ত তারা সেই সম্ভাবনার কাছাকাছি পর্যন্তও পৌঁছাতে পারেনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর