বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

ইহুদিবাদী সেনাদের বর্বরোচিত হামলার জবাবে দক্ষিণ লেবানন থেকে ৩০টি রকেট নিক্ষেপ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২০৯ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : মসজিদুল আল আকসায় ইবাদতরত মুসল্লিদের ওপর ইহুদিবাদী সেনাদের বর্বরোচিত হামলার জবাবে দক্ষিণ লেবানন থেকে ইসরাইল অভিমুখে অন্তত ৩০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরাইলি সরকারি টিভি চ্যানেল কেএএন জানিয়েছে, ইসরাইলের উত্তরাঞ্চলীয় গালিলে এলাকার বিভিন্ন স্থাপনার ওপর এসব রকেট আঘাত হানে। ফলে কিছু মানুষ আহত এবং বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়।

ইসরাইলি সেনারা জানিয়েছে, তারা লেবানন থেকে ইসরাইল অভিমুখী ৩৪টি রকেট শনাক্ত করতে পেরেছে। ইসরাইলি সেনারা দাবি করেছে, মাত্র ৫টি রকেট ভূমিতে আঘাত হেনেছে এবং বাকিগুলো তারা আকাশেও ধ্বংস করে দিতে পেরেছে। লেবাননের কোনো গ্রুপ এখনও এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

লেবাননের গণমাধ্যমগুলো জানিয়েছে, সীমান্তে মোতায়েন ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননের কালিলা, মালিয়া ও জাবকিন অঞ্চল লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করেছে। লেবাননের সূত্রগুলো আরও জানিয়েছে, ইসরাইলি পাইলটবিহীন বিমান বা ড্রোনগুলো অনেক নীচু দিয়ে দক্ষিণ লেবাননের আকাশে টহল দিয়েছে।

লেবাননের কোনো গ্রুপ ইসরাইলে রকেট নিক্ষেপের দায় স্বীকার না করলেও মঙ্গলবার আল-আকসা মসজিদে হামলার রাতেই হিজবুল্লাহ ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছিল। সুত্র: পার্সটুডে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর