শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ভারতের ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭২ টাইম ভিউ

ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানাধীন কারেঙ্গিছড়া এলাকায় স্থানীয়দের হামলায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) মধ্যরাতে এ তথ্য জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি ৫৫ বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন জানায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকার তিন বাংলাদেশি গত ২-৩ দিন আগে সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের কারেঙ্গিছড়া নামক স্থানে প্রবেশ করেন। স্থানটি ৭০ ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪-৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত তিনজনের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সোনাচং বাজার এলাকায়। তাদের পরিচয় সুনিশ্চিত করতে বিজিবি ও সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত চালাচ্ছে। নিহতরা গরু পাচারের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। রাতের অন্ধকারে ত্রিপুরার স্থানীয় বাসিন্দারা সঙ্ঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বর্তমানে নিহতদের মরদেহ ভারতের সাম্পাহার থানায় রয়েছে।

এ ঘটনায় বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং ঘটনার সত্যতা যাচাই ও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা অব্যাহত রেখেছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি এ ধরনের অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর