শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ভারতের পণ্যের উপর ট্রাম্পের আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১০২ টাইম ভিউ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আবার একই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি ভারতের পণ্যের উপর আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। সোমবার (২০ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প আবার বলেছেন, মোদি তাকে জানিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল কিনবে না।এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, তিনি আর রাশিয়া থেকে তেল কিনবেন না।

সাংবাদিকরা প্রশ্ন করেন, ভারত সরকার তো বলছে, মোদি ও ট্রাম্পের মধ্যে কোনো কথা হয়নি? ট্রাম্প এর জবাবে বলেছেন, ওরা যদি এই কথা বলে, তাহলে তারা রাশিয়া থেকে তেল কেনার জন্য বিপুল পরিমাণ শুল্ক দেবে। কিন্তু ওরা এই বিপুল শুল্ক দিতে চায় না।

এই নিয়ে দ্বিতীয়বার ট্রাম্প দাবি করলেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার কথা হয়েছে এবং মোদি তাকে বলেছেন, ভারত রাশিয়া থেকে তেল কিনবে না।

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, মোদি ও ট্রাম্পের মধ্যে ফোনে কথা হয়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েও জানিয়েছে, ভারত তেল কেনার ক্ষেত্রে নিজের স্বার্থ অনুসারে সিদ্ধান্ত নেয় এবং নেবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর