বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে সহায়তা দেবে ইরান: রাষ্ট্রদূত অভিবাসন নীতি ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানে শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিতের আলোচনা আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তার রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান গার্মেন্টস মালিকদের বরগুনায় যৌন নিপীড়ন থেকে বাচতে চলন্ত অটো থেকে লাফ দিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বছরে ১৫৪ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম

বরাটে নিজ জমিতে স্থাপনা নির্মাণে বাধা, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৬৫ টাইম ভিউ

রাজবাড়ীর সদর বরাট ইউনিয়ন ৭ নং ওয়ার্ড কাচরন্দ গ্রামে সাহিন সরদার নামে একজন ব্যক্তির নিজ জমিতে স্থাপনা নির্মাণে বাধা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সাহিন সরদার বরাট কাচরন্দ গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে।

অভিযোগকারী আলেকজান বিবি ও তার ছেলে লুৎফর খান ভুক্তভোগী সাহিন সরদারের নামে অযথা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করছেন। এবং স্থাপনা নির্মাণে বাধা প্রদান করেছেন। ভুক্তভোগী সাহিন সরদার স্থানীয় ভাবে প্রতিকার চেয়ে বারবার বসার কথা বললে অভিযোগকারী আলেকজান বিবি ও তার ছেলে লুৎফর খান তাতে নারাজী দিয়ে আদালতের দ্বারস্থ হন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজবাড়ীর বরাট ইউনিয়নের বরাট বাজারস্থ সংলগ্ন বিএস খতিয়ানের ৫১৩ ও ৫১৪ নং দাগে ৩ শতাংশ জায়গা নিয়ে দুই প্রতিবেশী অর্থাৎ অভিযোগকারী আলেকজান গং ও ভুক্তভোগী সাহিন সরদার গং এর মধ্যে দন্ড চলমান রয়েছে। যা স্থানীয় ভাবে বারবার সমাধান করার কথা হলেও আলেকজান বিবি গং তা না মেনে বিজ্ঞ আদালতের দ্বারস্থ হন। সম্প্রতি ভুক্তভোগী সাহিন সরদার তাদের পৈত্রিক সম্পত্তিতে স্থাপনা করতে গেলে আলেকজান বিবি গং বিভিন্নভাবে তাদের কাজে বাধার সৃষ্টি করে বলে অভিযোগ পাওয়া গেছে।

এব্যাপারে ভুক্তভোগী সাহিন সরদার জানান, আমার বাবার পৈত্রিক সম্পত্তি থেকে আমরা বিএস রেকর্ডের অধিকারী। ৫১৩ ও ৫১৪ নং দাগে আমাদের ৫২ শতাংশ জায়গা রয়েছে। যা আমাদের দখলেই আছে। সম্প্রতি আমার পূর্বের স্থাপনার পিছনে নতুন স্থাপনা করতে গেলে আমার প্রতিবেশী আলেকজান বিবি ও তার ছেলে লুৎফর খান গং নির্মাণ কাজে বাধা দেন। এবং বিভিন্ন সময়ে আমাদের বাড়িতে ঢিল ছুড়ে মারেন, ময়লা-আবর্জনা এনে আমাদের সীমানায় ফেলেন এমনকি আমার সীমানা ঘেঁষে খোলা পায়খানা নির্মাণ করে মল খোলামেলা রেখে পরিবেশ দূষণসহ আমাদের দুর্বিষহ করে তুলেছেন। তাদের দাবি তারা আমাদের রেকর্ডিও সম্পত্তির মধ্যে ৩ শতাংশ জমি পাবে। এবিষয়ে স্থানীয়ভাবে সমাধান চাইলে তারা তা অমান্য করে এবং তারা কোনো কাগজপত্র দেখাতে পারে নি অযথা আদালতের শরনাপন্ন হন। তিনি আরো জানান, এবিষয়ে এর আগে দুইবারের অধিক স্থানীয় ইউনিয়ন পরিষদে বসার কথা থাকলেও তারা বসতে রাজি হয়নি। তারপরেও আমি আমার প্রতিবেশীর বাড়ির সীমানা এবং আমার সীমানার মাঝে পশ্চিম-পূর্বমুখী প্রায় ১৬ ফিট চওড়া এবং প্রায় ১৫৮ ফিট লম্বা জায়গা রেখে আমার সীমানার ভেতরে স্থাপনার কাজ করছি। তাতেও তারা বাধা প্রদান করেন। এবিষয়ে বরাট ইউপি চেয়ারম্যানসহ সদস্যরা অবগত আছেন। এমতাবস্থায় আমি জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমার নিজ জমির কাগজপত্র দেখে আমার বিষয়টি সমাধান করে শান্তিতে বসবাস করার সুযোগ দেন। দুইজনের কাগজপত্র দেখে যদি আমার ভেতরে জায়গা তারা পান তাহলে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদের জায়গা ফিরিয়ে দিবো আর আমি যদি তাদের মধ্যে জায়গা পাই তাহলে আমার জায়গাও জেনো তারা ফিরিয়ে দেয়। আমি সবসময় সমাধান করতে প্রস্তুত আছি।

বরাট ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য সেলিম প্রামাণিক জানান, বিষয়টি আমি অবগত আছি। এব্যাপারে একের অধিক বার ইউনিয়ন পরিষদে ভুক্তভোগী সাহিন সরদার জমির সীমানা নির্ধারণের জন্য আবেদন করেছেন। আমরা আবেদনের পরিপ্রেক্ষিতে মাপযোগ করতে আসলে আলেকজান বিবি ও লুৎফর খান গং নারাজি দিয়ে আদালতের শরণাপন্ন হন। স্থানীয় বিচারে তারা সন্তুষ্ট নয়।

বরাট ইউপি ৮ নং ওয়ার্ড সদস্য কাজী রফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে একের অধিক বার বসার সিদ্ধান্ত হলেও আলেকজান বিবি ও লুৎফর খান গং স্থানীয় বিচারে বিশ্বাসী নয়। তারা কোনো কিছু হলেই আদালতে দৌড়ঝাঁপ করেন। ইউনিয়ন পরিষদের সমাধান তারা চান না।

অভিযোগকারী লুৎফর খান মুঠোফোনে জানান, সাহিন সরদার আমার প্রতিবেশী এক হিসাবে ওরা আমাদের আত্মীয়। রেকর্ডে ভুল বশত ওদের নামে আমাদের ৩ শতাংশ জমি উঠে যায়। এব্যাপারে আদালতে ২০২১ সাল হতে রেকর্ড সংশোধনী মামলা চলছে। মামলা চলাকালে স্থাপনা নির্মাণ সম্পূর্ণ বেআইনি। এজন্য পুলিশ নিজে এসে কাজে বাধা প্রদান করেছেন। আদালতে মামলা চলছে। মামলায় যা রায় হয় সেটাই আমি মেনে নিবো। ওদের সাথে আমাদের কোনো ঝামেলা নেই।

এব্যাপারে অভিযোগকারী আলেকজান বিবি বলেন, আমি সাহিন সরদারদের ভেতরে ৩ শতাংশ জমি পাবো। স্থানীয় মেম্বারদের বিচার আমি মানি না। আদালতে মামলা করেছি। আদালত আমার জায়গা বুঝিয়ে দেবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর