শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

আর্জেন্টিনাসহ চার দেশের শুল্ক তুলে নিচ্ছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৬৪ টাইম ভিউ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন দক্ষিণ ও মধ্য আমেরিকার চারটি দেশ: আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়েতেমালা এবং এল সালভাদর-এর ওপর থেকে রপ্তানি শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি এই দেশগুলোর সঙ্গে কৃষি ও খাদ্যপণ্য বাণিজ্য সংক্রান্ত চুক্তি হওয়ার পরেই ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিল।

এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে মার্কিন ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, “ট্রাম্প প্রশাসন মার্কিনিদের জীবনযাত্রার ব্যয় হ্রাসে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি সেই প্রতিশ্রুতিরই অংশ।” তিনি আরও জানান, সামনের দিনগুলোতে এমন আরও কিছু চুক্তি করার পরিকল্পনা রয়েছে।প্রসঙ্গত, প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের প্রায় আড়াই মাস পর গত ২ এপ্রিল বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তিনি এই অতিরিক্ত শুল্ক আরোপকে ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা’ বলে উল্লেখ করেছিলেন।

এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে এবং মার্কিন বাজারে পণ্যের সরবরাহ কমে যাওয়ায় খাদ্য ও কৃষিজসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে গিয়েছিল।

এএফপি-র প্রতিবেদন অনুসারে, আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়েতেমালা ও এল সালভাদরের সঙ্গে নতুন চুক্তির শর্ত অনুসারে এই চারটি দেশের খাদ্যপণ্যের বাজারে অবাধ প্রবেশাধিকার পাবে খাদ্য-পণ্য আমদানি-রপ্তানি সংক্রান্ত বিভিন্ন মার্কিন কোম্পানি। মার্কিন কর্মকর্তারা আশা করছেন, এর ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে কফি, কলা ও অন্যান্য খাদ্যপণ্যের দাম নেমে আসবে।

মার্কিন প্রশাসনসূত্রে আরও জানা গেছে, দক্ষিণ আমেরিকার বৃহত্তম কফি উৎপাদক ও রপ্তানিকারী দেশ ব্রাজিল-এর সঙ্গেও পণ্য আমদানি সংক্রান্ত একটি চুক্তি করতে চলেছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহেই ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরিয়ার সঙ্গে এ বিষয়ে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও। গত এপ্রিলে ব্রাজিলের ওপর ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করা হলেও, কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে চুক্তি হলে এই শুল্ক হ্রাস পেতে পারে। সূত্র: এএফপি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর