শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

শান্তিচুক্তি স্বাক্ষর ইস্যুতে ইউক্রেনকে সময় বেধে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৬২ টাইম ভিউ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ২৮ দফা শান্তিচুক্তির খসড়ায় স্বাক্ষর করাতে ইউক্রেনকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে ওয়াশিংটন। এ সময় সীমার মধ্যে চুক্তি মেনে না নিলে ইউক্রেনকে কোনো ধরনের গোয়েন্দা তথ্য বিনিময় ও অস্ত্র সরবরাহ সীমিত বা বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে।

রয়টার্সের তথ্য মতে, আগের যে-কোনো আলোচনার তুলনায় এবার কিয়েভের ওপর মার্কিন চাপ অনেক বেশি। যুক্তরাষ্ট্র চায় আগামী বৃহস্পতিবারের (২৭ নভেম্বর) মধ্যেই ২৮ দফার একটি শান্তিচুক্তির কাঠামোয় স্বাক্ষর করুক ইউক্রেন।

চুক্তির পরিকল্পনায় রাশিয়ার মূল দাবিগুলোর কিছু অন্তর্ভুক্ত রয়েছে—এর মধ্যে রয়েছে ইউক্রেনকে অতিরিক্ত ভূখণ্ড ছেড়ে দেওয়া, সামরিক বাহিনীর আকার কমানো এবং সংবিধানে উল্লেখ করে ন্যাটো জোটে যোগদানে বিরত থাকা।

এ চুক্তির বিষয় আলোচনা করতে একটি মার্কিন সামরিক প্রতিনিধিদল বৃহস্পতিবার (২০ নভেম্বর) কিয়েভে গিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছে। মিশনে থাকা মার্কিন রাষ্ট্রদূত ও সামরিক কর্মকর্তারা বৈঠককে ইতিবাচক বলে উল্লেখ করেছেন।

সূত্র : রয়টার্স

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর