বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সাত জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩ ডাকযোগে ভোটের ব্যালট নিয়ে ট্রাম্পের পরিকল্পনা আটকে দিল সুপ্রিম কোর্ট পুরোনো সংস্কৃতি ফিরিয়ে আনা হচ্ছে, দলীয়করণে ন্যায়বিচার সম্ভব নয় :গোলাম পরওয়ার জায়গামতো গিফট পাঠিয়ে দিলে হাজার হাজার অভিযোগও অনুসন্ধান হতো না জাতিসংঘে জলবায়ু পরিবর্তন ইস্যুতে কথা বলবেন প্রধানমন্ত্রী একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে-গুলি করে হত্যা মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়ক ১০ খাবার, স্মৃতি ও মনোযোগের জন্য যা রাখতে পারেন খাদ্যতালিকায় বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান পল্লবীতে সাংবাদিকের বাসায় হামলা, গুলিবর্ষণের অভিযোগ

শান্তিতে নোবেল পেলেন জেলবন্দি ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১১৩ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৩ সালের শান্তিতে নোবেল পুরস্কার পেলেন জেলবন্দি ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী৷ ইরানে নারীদের উপর নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার মানবাধিকার ও স্বাধীনতার জন্য আপোষহীন সংগ্রামের স্বীকৃতি হিসেবে নোবেল কমিটি তাকে বেছে নিয়েছে৷ ইরানের কর্তৃপক্ষ এ পর্যন্ত ১৩ বার তাকে আটক করেছে৷ বিভিন্ন অভিযোগে ৩১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে তাকে৷ তারপরও অধিকার আদায়ের লড়াই থেকে বিচ্যুত হননি তিনি৷  এখনও জেলে বন্দি আছেন নার্গিস৷

শুক্রবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

বিবিসি জানিয়েছে, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের নারী অধিকার আন্দোলনকারী নার্গিস মোহাম্মদি। নরওয়েজিয়ান নোবেল কমিটি বলেছে, ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতা অর্জনের প্রচেষ্টার জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।
সংবাদমাধ্যমটি বলছে, নার্গিস মোহাম্মদি একজন ইরানী অধিকার কর্মী এবং ডিফেন্ডারস অব হিউম্যান রাইটস সেন্টারের উপপ্রধান। এই সংস্থাটি ইরানের আরেক নোবেল বিজয়ী শিরিন এবাদি প্রতিষ্ঠা করেছিলেন।

২০১১ সাল থেকে মোহাম্মদি বেশ কয়েক দফায় কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং বর্তমানে ‘প্রোপাগান্ডা ছড়ানোর’ দায়ে তাকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দি রাখা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর