বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সাত জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩ ডাকযোগে ভোটের ব্যালট নিয়ে ট্রাম্পের পরিকল্পনা আটকে দিল সুপ্রিম কোর্ট পুরোনো সংস্কৃতি ফিরিয়ে আনা হচ্ছে, দলীয়করণে ন্যায়বিচার সম্ভব নয় :গোলাম পরওয়ার জায়গামতো গিফট পাঠিয়ে দিলে হাজার হাজার অভিযোগও অনুসন্ধান হতো না জাতিসংঘে জলবায়ু পরিবর্তন ইস্যুতে কথা বলবেন প্রধানমন্ত্রী একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে-গুলি করে হত্যা মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়ক ১০ খাবার, স্মৃতি ও মনোযোগের জন্য যা রাখতে পারেন খাদ্যতালিকায় বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান পল্লবীতে সাংবাদিকের বাসায় হামলা, গুলিবর্ষণের অভিযোগ

ভারতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১২০ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও অল্পবয়সীরাও রয়েছেন। মহরাষ্ট্রের মুম্বাইয়ে এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।

শুক্রবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এতে বলা হয়, মুম্বাইয়ের গোরেগাঁওয়ে একটি ৭ তলা ভবনে ব্যাপক অগ্নিকাণ্ডে ছয়জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী, যাদের দুইজন নাবালক।

অন্যদিকে আহত ৪০ জনের মধ্যে একজন নাবালকসহ ১২ জন পুরুষ এবং ২৮ জন নারী রয়েছেন।

আহতদের মুম্বাইয়ের এইচবিটি হাসপাতাল এবং কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য ভবনে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, গোরেগাঁও পশ্চিমের আজাদনগর এলাকার অবস্থিত জয় ভবানী বিল্ডিংয়ে শুক্রবার ভোর ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। আহত বাসিন্দাদের যোগেশ্বরীর একটি ট্রমা সেন্টার এবং জুহুর কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর