শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা বিস্ফোরণ, এএসআইসহ তিনজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ টাইম ভিউ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খায়বার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের গাড়িকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) দেরা ইসমাইল খান জেলার পানিয়ালা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর দ্য হিন্দুর। দক্ষিণ ওয়াজিরিস্তান সীমান্তবর্তী এ অঞ্চলে বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) গুল আলম, কনস্টেবল রফিক এবং পুলিশ ভ্যানের চালক শাকি জান।

ঘটনার পরপরই পানিয়ালা ডিএসপি, স্থানীয় থানার ওসি এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। দেরা ইসমাইল খান জেলার পুলিশ সুপার (ডিপিও) সাজ্জাদ আহমাদ সাহেবজাদা এক বিবৃতিতে বলেন, অজ্ঞাত সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। এটি এক কাপুরুষোচিত সন্ত্রাসী আক্রমণ।তিনি আরও জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। খায়বার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মোহাম্মদ সোহেল আফ্রিদি হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং দোষীদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর