শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মার্কিন নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিল নাইজার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ টাইম ভিউ
মার্কিন নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিল নাইজার
মার্কিন নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিল নাইজার

মার্কিন নাগরিকদের জন্য ব্যাপক ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা কূটনৈতিক ব্যবস্থা কার্যকর করতে শুরু করেছে। এই সিদ্ধান্ত সরাসরি যুক্তরাষ্ট্রের নতুন প্রবেশ-নিষেধাজ্ঞার জবাবে নেওয়া হয়েছে, যা নাইজারকে লক্ষ্য করে আরোপ করা হয়েছে। নাইজার নিউজ এজেন্সি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

তথ্যানুসারে, নাইজার সম্পূর্ণভাবে এবং স্থায়ীভাবে সব মার্কিন নাগরিককে ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে।এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনির্দিষ্টকালের জন্য নাইজারের ভূখণ্ডে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।

প্রতিবেদনে একটি কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে আরো বলা হয়েছে, এই ব্যবস্থা ইতোমধ্যে এ সপ্তাহ থেকেই কার্যকর হতে শুরু করেছে।ওই কূটনৈতিক সূত্র জানিয়েছেন, সিদ্ধান্তটি পারস্পরিকতার নীতির ভিত্তিতে নেওয়া হয়েছে। এটি নাইজারের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করে এবং নিয়ামির পররাষ্ট্রনীতির অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত দেয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদক্ষেপটিকে তারা একটি দৃঢ় কিন্তু পরিমিত প্রতিক্রিয়া হিসেবে দেখছেন, যা তাদের দৃষ্টিতে নাইজেরিয়ান নাগরিকদের প্রতি অসম আচরণের জবাব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর