বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সাত জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩ ডাকযোগে ভোটের ব্যালট নিয়ে ট্রাম্পের পরিকল্পনা আটকে দিল সুপ্রিম কোর্ট পুরোনো সংস্কৃতি ফিরিয়ে আনা হচ্ছে, দলীয়করণে ন্যায়বিচার সম্ভব নয় :গোলাম পরওয়ার জায়গামতো গিফট পাঠিয়ে দিলে হাজার হাজার অভিযোগও অনুসন্ধান হতো না জাতিসংঘে জলবায়ু পরিবর্তন ইস্যুতে কথা বলবেন প্রধানমন্ত্রী একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে-গুলি করে হত্যা মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়ক ১০ খাবার, স্মৃতি ও মনোযোগের জন্য যা রাখতে পারেন খাদ্যতালিকায় বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান পল্লবীতে সাংবাদিকের বাসায় হামলা, গুলিবর্ষণের অভিযোগ

ইসরায়েলকে হেজবুল্লাহর হুঁশিয়ারি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১২২ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ গতকাল শুক্রবার জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সঙ্গে এক হয়ে যুদ্ধ যেতে তারা পুরোপুরি প্রস্তুত। গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, সময় হলেই তারা হামাসের পাশে দাঁড়াবে। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হেজবুল্লাহর ডেপুটি প্রধান নাইম কাশেম বেরুতে ফিলিস্তিনপন্থী মিছিলে বলেন, আমরা হেজ়বুল্লাহ লড়াইয়ে সহযোগিতা করছি এবং পরিকল্পনা ও আমাদের ভিশন অনুযায়ী এটি চালিয়ে যাব। আমরা সম্পূর্ণ প্রস্তুত, যখন সঠিক সময় আসবে, তখন আমরা পদক্ষেপ নেবো।

গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) বেরুতে এক হাজারের বেশি হেজবুল্লাহ সমর্থক গাজার সমর্থনে মিছিলে নামেন। তাদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। ব্যানারে লেখা ছিল, সৃষ্টিকর্তা আপনাদের রক্ষা করুন।

এর আগে গত সোমবার হেজবুল্লাহ জানায়, ইসরায়েলি হামলায় তাদের তিনজন সদস্য নিহত হয়েছেন। পরবর্তী সময়ে বুধবার হেজবুল্লাহ জানায়, গত বুধবার তারা লেবাননের ধায়রা গ্রামের কাছে ইসরায়েলি লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে হামলা চালিয়েছে।

গত শনিবার গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। সেইসঙ্গে ইসরায়েলের সীমান্ত ভেদ করে তুমুল আক্রমণ চালায়। হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা এক হাজার ৩০০ ছাড়িয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে তিন হাজারের বেশি। এর জবাবে সেইদিন থেকে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৯০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ছয় হাজারের বেশি। পাশাপাশি গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী হুঙ্কার দিয়েছে, হামাসকে তারা নিশ্চিহ্ন করে দিতে হামলা চালিয়ে যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর