শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইসরাইলি আগ্রাসন আরও কঠোরভাবে জবাব দেবে ইরান: পেজেশকিয়ান

আস্তর্জাতিক ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ টাইম ভিউ
ইসরাইলি আগ্রাসন আরও কঠোরভাবে জবাব দেবে ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে কোনো আগ্রাসন চালালে তার দেশ গত জুন মাসের যুদ্ধের তুলনায় আরও কঠোর ও দৃঢ় জবাব দেবে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির ওয়েবসাইট Khamenei.ir-এ দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। খবর বার্তা সংস্থা মেহের’র।

পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলি আগ্রাসনের সময়ের তুলনায় এখন ইরান আরও শক্তিশালী অবস্থানে রয়েছে।

তিনি বলেন, ‘আমাদের সামরিক বাহিনী অত্যন্ত শক্তিশালীভাবে তাদের দায়িত্ব পালন করছে এবং সব ধরনের সমস্যা থাকা সত্ত্বেও অস্ত্র ও জনবলের দিক থেকে তারা আগের চেয়ে আরও শক্তিশালী। তাই তারা যদি আবার হামলা করতে চায়, তবে স্বাভাবিকভাবেই আরও কঠোর জবাবের মুখে পড়বে।’

সম্ভাব্য আগ্রাসনের মোকাবিলায় জাতির ঐক্য রক্ষা করাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জনগণ যদি ঐক্যবদ্ধ ও একসঙ্গে থাকি, তাহলে তারা আমাদের দেশে আবার হামলা চালাতে নিরুৎসাহিত হবে।’

অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক এখন আগের চেয়ে ভালো।

আন্তর্জাতিক যোগাযোগ করিডোর প্রসঙ্গে তিনি বলেন, ‘করিডোরগুলো (আন্তর্জাতিক রেল ও পরিবহন সংযোগ), যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোর মধ্যে আসতারা-রাশত, শালামচেহ-বসরা এবং সম্ভবত জাহেদান-চাবাহার করিডোর আমরা এ বছরই সম্পন্ন করব। সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ এ বছরই এসব প্রকল্পের কাজ শেষ হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর