শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

তাইওয়ানের এফ-১৬ ভাইপারের কাছে হারল চীনা জে-১৬?

আস্তর্জাতিক ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ টাইম ভিউ
তাইওয়ানের এফ-১৬ ভাইপারের কাছে হারল চীনা জে-১৬?

তাইওয়ানকে ঘিরে চীনের পিপলস লিবারেশন আর্মির বিশাল সামরিক অবরোধ ও ‘জাস্টিস মিশন ২০২৫’ মহড়াকে কেন্দ্র করে এশিয়ায় যুদ্ধের দামামা বেজে উঠেছে। সোমবার সকাল থেকে শুরু হওয়া বেইজিংয়ের এই নজিরবিহীন লাইভ ফায়ারিং, সমুদ্র ও আকাশপথ অবরোধের কঠোর জবাব দেয়ার দাবি করেছে তাইপে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করেছে। যাতে দেখা যাচ্ছে, তাদের অত্যাধুনিক এফ-সিক্সটিন ভাইপার যুদ্ধবিমান অত্যন্ত গোপনে চীনের শক্তিশালী জে-সিক্সটিন যুদ্ধবিমানের গতিবিধি অনুসরণ করছে এবং সেটিকে নিশানায় পরিণত করেছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তাইওয়ানের যুদ্ধবিমানে ব্যবহৃত এএন-এএকিউ-৩৩ স্নাইপার অ্যাডভান্সড ক্যালিব্রেশন পড। এটি একটি প্যাসিভ সেন্সর যা কোনো সিগন্যাল ছাড়াই কাজ করে। ফলে চীনা পাইলটরা সম্ভবত বুঝতেই পারেননি যে তারা তাইওয়ানের গোলার আওতায় চলে এসেছেন। এই প্রযুক্তির মাধ্যমে কোনো রাডার সংকেত ছাড়াই ১৮৭ কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষকে শনাক্ত করা সম্ভব, যা যেকোনো প্রকৃত যুদ্ধে তাইওয়ানকে নীরবে শত্রু দমনের বিশাল সুবিধা দেবে।

চীনের এই মহড়া এমন এক সময়ে শুরু হয়েছে যখন জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি হুঁশিয়ারি দিয়েছেন যে তাইওয়ান অবরোধ করা হলে জাপান সামরিক পদক্ষেপ নিতে পারে। অন্যদিকে চলতি মাসেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১১ বিলিয়ন ডলারের বিশাল অস্ত্র বিক্রির অনুমোদন পেয়েছে তাইওয়ান।

বিশ্লেষকদের মতে, চীন বর্তমানে তাদের জে-টোয়েন্টি এবং জে-থার্টি ফাইভ-এর মতো পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার দিয়ে তাইওয়ানকে চাপে ফেলার চেষ্টা করছে। তবে তাইওয়ানের নৌবাহিনী ও বিমানবাহিনী এই ভিডিও প্রকাশের মাধ্যমে বেইজিংকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা সংখ্যায় কম হলেও যেকোনো চীনা আগ্রাসন রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত। চীনের এই সামরিক মহড়া ও মনস্তাত্ত্বিক যুদ্ধের বিপরীতে তাইওয়ানের এই রণকৌশল বর্তমানে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: ইউরোশিয়ান টাইমস

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর