শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় ভারতীয়রা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১১৯ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের পক্ষ নিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বহু ভারতীয় যুদ্ধে অংশ নিতে চায় বলে জানিয়েছেন দিল্লিতে নিযুক্ত তেল আবিবের রাষ্ট্রদূত নওর গিলন। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

নওর গিলন বলেন, হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধে যোগ দেওয়ার জন্য বহু ভারতীয় ইচ্ছা প্রকাশ করেছেন। এত সংখ্যক ভারতীয় এই যুদ্ধে স্বেচ্ছাসেবক হতে চেয়েছেন, যা দিয়ে একটা বাহিনী গঠন করা যাবে। আমার কাছে এটা খুবই আশাব্যঞ্জক ঘটনা।

তিনি বলেন, গত ৭ সেপ্টেম্বর যখন পুরো চিত্র পরিষ্কার হয়নি সেসময়ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে আমরা যে পরিমাণ সমর্থন পেয়েছি তা ভোলার নয়। তিনি খুব স্পষ্ট ভাষায় নিন্দা জানিয়ে টুইট করেছেন। এটা আমরা কখনও ভুলব না।

এ ছাড়া ভারতের মন্ত্রী ও বড় ব্যবসায়ীদের কাছ থেকেও সাহায্যের আশ্বাস পেয়েছেন বলে জানান ইসরায়েলের রাষ্ট্রদূত নওর গিলন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলের পক্ষে লড়াই করতে ভারতীয়দের শক্তিশালী সমর্থন নজিরবিহীন বলে উল্লেখ করেছেন তিনি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত চলছে। চলমান এই সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩ হাজার ৮০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে বিপুলসংখ্যক নারী ও শিশু রয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। অন্যদিকে ইসরায়েলের বিমান হামলায় ২ হাজার ৪৫০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর