শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ টাইম ভিউ
খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের পার্লামেন্ট

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। রাজ্যসভার কার্যসূচিতে (লিস্ট অব বিজনেস) এই সংক্রান্ত বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) ভারতের রাজ্যসভার কার্যতালিকায় ‘অবিচুয়ারি রেফারেন্সেস’ বা প্রয়াত ব্যক্তিদের স্মরণ পর্বে বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ করা হয়েছে। কার্যসূচির নথিতে তাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন হিসেবে উল্লেখ করা হয়েছে।রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পি সি মোদি স্বাক্ষরিত এই কার্যতালিকা মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রকাশ করা হয়।

নথি অনুযায়ী, আজ প্রেসিডেন্টের ভাষণ শেষ হওয়ার পর আধাঘণ্টা পর রাজ্যসভায় এই শ্রদ্ধা নিবেদন পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই পর্বে ভারতের কয়েকজন সাবেক সংসদ সদস্যের প্রতিও শ্রদ্ধা জানানো হবে। ভারতের সংসদে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রতি এভাবে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর