বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানে শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিতের আলোচনা আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তার রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান গার্মেন্টস মালিকদের বরগুনায় যৌন নিপীড়ন থেকে বাচতে চলন্ত অটো থেকে লাফ দিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বছরে ১৫৪ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইসরায়েলকে সামরিক সহায়তা বদ্ধের প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু

দ্বিতীয় দিনের মতো চলছে চট্টগ্রাম বন্দর শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৪ টাইম ভিউ
দ্বিতীয় দিনের মতো চলছে চট্টগ্রাম বন্দর শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আধুনিক ও উন্নয়ন করতে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মচারীরা। এতে পুরোপুরি অচলাবস্থা চলছে দেশের প্রধান এই বন্দরে। রোববার (১ ফেব্রুয়ারি) পূর্বঘোষিত কর্মবিরতির দ্বিতীয় দিনে বন্দরের পরিচালন কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল আটটা থেকে বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতিতে শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম মহানগর পুলিশ বন্দর এলাকায় মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পার্সোনেল অফিসার স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে আন্দোলনরত চারজন কর্মচারীকে জরুরি ভিত্তিতে ঢাকার পানগাঁওয়ে বদলি করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল ও সভা-সমাবেশের কারণে প্রায়ই যানজট সৃষ্টি হয়। এতে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়, যা জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনশৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দর সংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ আশপাশের এলাকায় অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহারসহ সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।অন্যদিকে বদলি করা চার কর্মচারীর মধ্যে রয়েছেন, অডিট সহকারী মো. হুমায়ুন কবির (অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন বিভাগ), ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকন (১ম শ্রেণি – নৌ বিভাগ), উচ্চ হিসাব সহকারী মো. আনোয়ারুল আজিম (অর্থ ও হিসাব বিভাগ) এবং এসএস খালাসী মো. ফরিদুর রহমান (প্রকৌশল বিভাগ)।

পৃথক ওই বদলি আদেশে বলা হয়েছে, ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে বর্তমান কর্মস্থল থেকে তারা অবমুক্ত হবেন এবং পরদিন ১ ফেব্রুয়ারি ঢাকার পানগাঁও আইসিটিতে যোগদান করবেন। বন্দর জেটি ও টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের (বোটসোয়া) সভাপতি ফজলে একরাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘সকাল আটটা থেকে শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় জিসিবি টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ ব্যাহত হচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি।’

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক ইব্রাহিম খোকন গণমাধ্যমকে বলেন, স্বতঃস্ফূর্তভাবে কর্মচারী ও শ্রমিকেরা কর্মসূচি পালন করছেন। বিকেল চারটা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর