শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মিশরে ট্রাক-পিকআপের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪১ টাইম ভিউ
মিশরে ট্রাক-পিকআপের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৮

মিসরের উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাইদ প্রদেশে একটি ট্রাক এবং যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে ১৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন।

মিসরের রাষ্ট্র পরিচালিত আল-আহরাম সংবাদপত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটে পোর্ট সাইদের দক্ষিণে অ্যাক্সিস হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে।অনলাইনে পোস্ট করা দুর্ঘটনার পরের একটি দৃশ্যে দেখা গেছে, সড়কে একটি পিকআপ দুটি বড় পণ্যবাহী ট্রাকের মাঝে পড়ে পিষ্ট হয়ে যায় এবং পিকআপটির ধ্বংসাবশেষ রাস্তাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

পিকআপটি উপকূলীয় পোর্ট সৈয়দ এলাকার মাছের খামারে কাজ করার জন্য স্থানীয় জেলেদের নিয়ে যাচ্ছিল। মিসরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি এই দুর্ঘটনায় নিহত ও আহতদের আত্মীয়স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে মাদবৌলি বলেন, তিনি পোর্ট সাইদ প্রদেশের গভর্নরের মাধ্যমে ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।

সাধারণত মিসরের রাস্তাগুলো মারাত্মক দুর্ঘটনাকবলিত হয়ে থাকে এবং প্রতি বছর মাইক্রোবাস এবং ভারী ট্রাকের সংঘর্ষে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। দ্রুতগতি, রাস্তার খারাপ অবস্থা এবং ট্রাফিক আইনের শিথিল প্রয়োগকে সংঘর্ষের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের মতে, গত বছরের জুন মাসে একটি ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে ১৯ জন নিহত হন, যাদের বেশিরভাগই কিশোরী ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর