শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা চলমান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১২০ টাইম ভিউ
রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা চলমান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

তেহরান ও মস্কোর মধ্যে সামরিক সহযোগিতা চলমান এবং এটা নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি এটিকে একটি দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারত্ব বলে বর্ণনা করেছেন।

এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। রাশিয়ার কাছ থেকে ইরান কোনো সাহায্য পাচ্ছে কিনা জানতে চাওয়া হলে, তিনি বলেন, দুই দেশ বহু বছর ধরে সামরিক সম্পর্ক বজায় রেখেছে। আরাগচি বলেন, ‘আমাদের সঙ্গে রাশিয়ার একটি কৌশলগত অংশীদারত্ব রয়েছে। এই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। এটি কোনো গোপন বিষয় নয়। এটি অতীতে ছিল এবং এখনও রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’রাশিয়া কি ইরানকে মার্কিন লক্ষ্যবস্তু খুঁজে পেতে সাহায্য করছে? এ প্রশ্নের উত্তরে আব্বাস আরাগচি বলেন, তার কাছে এই বিষয়ে বিস্তারিত সামরিক তথ্য নেই। কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী।

সূত্র: আল জাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর