শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইরানের পালটা হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্য ছাড়ছেন আরও মার্কিন কূটনীতিক

আস্তর্জাতিক ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১১৭ টাইম ভিউ
ইরানের পালটা হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্য ছাড়ছেন আরও মার্কিন কূটনীতিক

মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্রদের সম্ভাব্য পাল্টা হামলার মুখে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তুরস্ক ও সৌদি আরব থেকে আরও বেশ কিছু সংখ্যক কূটনীতিক ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৯ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জারি করা এক জরুরি বার্তায় এই তথ্য জানানো হয়।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ তুরস্কের আদানায় অবস্থিত মার্কিন কনসুলেটের অপরিহার্য নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর একদিন আগেই গত রোববার (৮ মার্চ) সৌদি আরবে নিযুক্ত মার্কিন কূটনৈতিক মিশনের কর্মীদের জন্যও একই ধরনের নির্দেশনা জারি করা হয়েছিল।

গত এক সপ্তাহ ধরে চলমান সংঘাতের জেরে ইরানের দিক থেকে বড় ধরনের প্রতিশোধমূলক হামলার হুমকি আসায় এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার (৯ মার্চ) স্টেট ডিপার্টমেন্টের এক অনুষ্ঠানে উপস্থিত থাকলেও উদ্ভূত পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে প্রশাসনের এই আকস্মিক সিদ্ধান্তে মার্কিন নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই পররাষ্ট্র দপ্তরের এই পদক্ষেপকে অপরিকল্পিত এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের জন্য অনিশ্চয়তার কারণ হিসেবে দেখছেন।

এদিকে পেন্টাগন জানিয়েছে, ইরানের প্রাথমিক হামলাগুলো মোকাবিলা করতেই এ পর্যন্ত প্রায় ৫.৬ বিলিয়ন ডলার মূল্যের গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম ব্যয় হয়েছে। এই বিপুল পরিমাণ সামরিক ব্যয় এবং কূটনীতিকদের সরিয়ে নেওয়ার ঘটনা প্রমাণ করে যে আঞ্চলিক পরিস্থিতি ক্রমশ আরও অস্থিতিশীল হয়ে উঠছে।

উদ্ভূত এই সংকটের কারণে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের অন্যান্য মিশনেও একই ধরনের সতর্কতা জারি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর