শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

যুদ্ধে ইরানে ৯২ হাজারেরও বেশি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৩৫ টাইম ভিউ
যুদ্ধে ইরানে ৯২ হাজারেরও বেশি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত

মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত ৯২ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য দিয়েছে রেড ক্রিসেন্ট। সংস্থাটি বলছে, ক্ষতিগ্রস্ত ৯২ হাজার ৬৬২ বেসামরিক ভবনের মধ্যে ৭১ হাজার ৩৫৬টি আবাসিক ভবন, ২০ হাজার ৩৯৯টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ২৯০টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ৬০০টি স্কুল রয়েছে।এছাড়া যুদ্ধে ইরানি রেড ক্রিসেন্টেরও ১৭টি কেন্দ্র, ৪৬টি অ্যাম্বুলেন্স ও ত্রাণকাজে নিয়োজিত তিনটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ১২০টি জাদুঘর এবং ঐতিহাসিক স্থান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শিকার হয়েছে জানিয়েছে ইরান।

তেহরান সিটি কাউন্সিলের সাংস্কৃতিক ঐতিহ্য কমিটির প্রধান আহমদ আলাভি বলেন, বেশ কিছু স্থানে সরাসরি আঘাত হেনেছে। বিভিন্ন প্রদেশের অন্তত ১২০টি জাদুঘর, ঐতিহাসিক ভবন ও সাংস্কৃতিক স্থানকে সরাসরি নিশানা করে হামলা চালানো হয়েছে। এগুলোর কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে গোলেস্তান প্যালেস, সাদাবাদ প্যালেস, মার্বেল প্যালেস ও তিমুরতাশ হাউসও রয়েছে।

এছাড়াও, ইরানের কোম শহরে চালানো হামলায় ১৮ জন নিহত হয়েছেন বলে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। ফারস নিউজ এজেন্সি ও তাসনিম নিউজ জানিয়েছে, শুক্রবার ভোরে কোম শহরের পারদিসান এলাকায় এই হামলা চালানো হয়। শুরুতে নিহতের সংখ্যা ছয়জন হলেও পরে ১৮ জনের প্রাণহানির খবর দেওয়া হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বলছে, তাদের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। হামলার স্থলকে একটি আবাসিক এলাকা বলছে তারা। সূত্র : ফারস নিউজ এজেন্সি -তাসনিম নিউজ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর