শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের তাগিদে কানাডিয়ান ৮ এমপি’র চিঠি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১১৬ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে সব দলের অংশগ্রহণে অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছেন কানাডার আট সংসদ সদস্য।

এ আহ্বান জানিয়ে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছেন কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্যরা। চিঠিতে তারা লিখেছেন, ‘২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখার জন্য আমরা গভীর ইচ্ছা প্রকাশ করছি।

চিঠিতে তারা ভোটারদের ভীতি প্রদর্শন, ভোট কারচুপি এবং ব্যালট বাক্স ভর্তি করার বিরুদ্ধে সরকার পদক্ষেপ নেবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

তারা লিখেছেন, ‘আমরা আশা করি, আপনার সরকার সহিংসতা প্রতিরোধ করার জন্য সব কিছু করবে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সব বাংলাদেশির সুরক্ষা নিশ্চিত করবে। আমরা আশা করি, আপনার সরকার সব যোগ্য বাংলাদেশী নাগরিকের নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের ব্যবস্থা করবে।’

চিঠিতে স্বাক্ষর করেন কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ার ব্র্যাড রেডেকপ, ভাইস চেয়ার সালমা আতাউল্লাহজান, সালমা জাহিদ, কেন হার্ডি, ল্যারি ব্রক, রবার্ট কিচেন, লাক ডেসিলেট ও কেভিন ওয়াগ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর