শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বিচারপতি নিয়োগের ক্ষমতা ফের যাচ্ছে সরকারের হাতে পাকিস্তানের ইসলামাবাদে ৩০ দিনের জন্য গণপরিবহন ভাড়া ফ্রি ঘোষণা চাইলে যুক্তরাষ্ট্র খুব সহজেই হরমুজ প্রণালি চালু করতে পারবে: ট্রাম্প দেশে ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর থার্ড টার্মিনাল পরিচালনা: জাপানের সাথে বৈঠক হলেও চুক্তি চূড়ান্ত হয়নি জ্বালানির তেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্তের কথা ভাবছে সরকার মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল দোকান-বিপণি বিতান ১১টা-৮টা খোলা রাখতে চায় মালিক সমিতি অধ্যাদেশ বাতিল-স্থগিতের সুপারিশে ক্ষুব্ধ ও হতাশ টিআইবি

ন্যাটো ছাড়ার কথা ভাবছেন ট্রাম্প, জোটের তীব্র সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২২ টাইম ভিউ
ন্যাটো ছাড়ার কথা ভাবছেন ট্রাম্প, জোটের তীব্র সমালোচনা

উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এ জোট থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোর কার্যকারিতা নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি জোটটিকে ‘কাগুজে বাঘ’ আখ্যা দিয়ে বলেন, এটি বাস্তবে ততটা শক্তিশালী নয়, যতটা দেখানো হয়।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের পর ন্যাটোতে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্বিবেচনা করা হবে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ইঙ্গিত দেন, বিষয়টি ইতোমধ্যেই তার কাছে গুরুত্ব পেয়েছে এবং পুনর্বিবেচনার পর্যায় ছাড়িয়ে গেছে। সাক্ষাৎকারে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ন্যাটোর সীমাবদ্ধতা সম্পর্কে অবগত বলে মন্তব্য করেন।

এছাড়া যুক্তরাজ্যের সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। বিশেষ করে দেশটির নৌবাহিনীর বর্তমান অবস্থাকে দুর্বল উল্লেখ করে তিনি বলেন, ব্রিটেনের সামরিক শক্তি আগের মতো নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর