শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বিচারপতি নিয়োগের ক্ষমতা ফের যাচ্ছে সরকারের হাতে পাকিস্তানের ইসলামাবাদে ৩০ দিনের জন্য গণপরিবহন ভাড়া ফ্রি ঘোষণা চাইলে যুক্তরাষ্ট্র খুব সহজেই হরমুজ প্রণালি চালু করতে পারবে: ট্রাম্প দেশে ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর থার্ড টার্মিনাল পরিচালনা: জাপানের সাথে বৈঠক হলেও চুক্তি চূড়ান্ত হয়নি জ্বালানির তেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্তের কথা ভাবছে সরকার মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল দোকান-বিপণি বিতান ১১টা-৮টা খোলা রাখতে চায় মালিক সমিতি অধ্যাদেশ বাতিল-স্থগিতের সুপারিশে ক্ষুব্ধ ও হতাশ টিআইবি

ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, ফিলিস্তিনিদের ‘সম্মান’ করার আহ্বান ম্যাক্রোঁর

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১০ টাইম ভিউ
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, ফিলিস্তিনিদের 'সম্মান' করার আহ্বান ম্যাক্রোঁর

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় ‘জাতিগত নিধনের’ পরিকল্পনা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ফিলিস্তিনিদের এবং তাদের আরব প্রতিবেশীদের প্রতি ‘সম্মান’ প্রদর্শনের আহ্বান জানান।ম্যাক্রোঁ বলেন, “২০ লাখ মানুষকে বলাটা অমানবিক, ‘আপনারা স্থানান্তরিত হবেন’। এটা কোনো রিয়েল এস্টেট প্রকল্প নয়, এটি একটি রাজনৈতিক সংকট।”Politics

তিনি আরও বলেন, “আমি কখনোই বিশ্বাস করি না যে, বেসামরিক জনগণের ওপর এত বড় আক্রমণ সঠিক। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে আমি সবসময় দ্বিমত পোষণ করেছি।”

এছাড়া, ট্রাম্পের গাজার দখল এবং পুনর্গঠন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট। ৪ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ট্রাম্প গাজার ‘দখল’ এবং পুনর্নির্মাণের ঘোষণা দেন, যা আরব বিশ্বে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর