শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

চাইলে যুক্তরাষ্ট্র খুব সহজেই হরমুজ প্রণালি চালু করতে পারবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ টাইম ভিউ
চাইলে যুক্তরাষ্ট্র খুব সহজেই হরমুজ প্রণালি চালু করতে পারবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর বার্তায় দাবি করেছেন যুক্তরাষ্ট্র খুব সহজেই হরমুজ প্রণালির অচলাবস্থা নিরসন করতে সক্ষম। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, হাতে কিছুটা সময় পেলে তারা অনায়াসেই এই কৌশলগত জলপথটি উন্মুক্ত করতে পারবেন। ট্রাম্পের মতে, এই পথটি খুলে দেওয়ার মাধ্যমে সেখান থেকে তেল সংগ্রহ করে বিশাল অংকের মুনাফা অর্জন করা সম্ভব।

মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে আরও যোগ করেন, হরমুজ প্রণালি উন্মুক্ত করা গেলে তা পুরো বিশ্বের জন্য তেলের একটি বিশাল উৎস বা ‘গাশার’ হিসেবে কাজ করবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালি নিয়ে যখন আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ ও কূটনৈতিক টানাপোড়েন চলছে, ঠিক তখনই ট্রাম্পের এমন আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মূলত ইরানের অবরোধের মুখে বিশ্ববাজারে জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছে, ট্রাম্প সেটিকে একটি বড় ব্যবসায়িক ও কৌশলগত সুযোগ হিসেবে দেখছেন বলে তার এই বক্তব্য থেকে প্রতীয়মান হয়। সূত্র: আলজাজিরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর