শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরায়েলের তুমুল হামলা, হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১২ টাইম ভিউ
যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরায়েলের তুমুল হামলা, হুমকি ইরানের

ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যে লেবানন জুড়ে নতুন দফায় তুমুল বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বাননের রাজধানী বৈরুত, বেকা ভ্যালি এবং দক্ষিণ লেবানন জুড়ে ১০ মিনিটের ব্যবধানে অন্তত ১০০ হিজবুল্লাহ কমান্ড সেন্টার ও অন্যান্য সামরিক অবকাঠামোয় বোমা হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। লেবাননে ইসরায়েলের এই হামলার জেরে যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটি বলেছে, লেবাননে হামলা অব্যাহত রেখে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করতে থাকলে তারা এ থেকে বেরিয়ে যাবে।

বুধবার যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এতে সমর্থন জানায় ইসরায়েল। তবে তারা জানিয়ে দেয়, এই যুদ্ধবিরতি ইরানে কার্যকর হবে, লেবাননে নয়। যদিও যুদ্ধবিরতি আলোচনায় সহযোগিতা করা ইরান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী- দুইজনই বলেছিলেন, এই চুক্তির আওতায় লেবাননও রয়েছে।

তবে এই দাবি অস্বীকার করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দক্ষিণ লেবাননে বুধবার সকালে ব্যাপক বিমান হামলা চালয় ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের এমন একপাক্ষিক অবস্থানের পরও লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী লড়াইয়ে সাময়িক বিরতি দিয়েছিল। হিজবুল্লাহ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির অংশ হিসাবে বুধবার ইসরায়েলের উত্তরাঞ্চল এবং লেবাননে ইসরায়েলি সেনাদের ওপর হামলা বন্ধ রাখে।

হিজবুল্লাহর এক আইনপ্রণেতা বলেন, ইসরায়েলকেও যুদ্ধবিরতি মেনে চলতে হবে নতুবা তাদের পতন ঘটবে। তবে ইসরায়েল দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে হামলার নির্দেশ দেয়। দক্ষিণাঞ্চলের সিদোন এলাকায় বুধবার ভোরে আকাশপথে ইসরায়েলি বাহিনীর একাধিক বিমান হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এরপর ইসরায়েলের সেনাবাহিনী একইদিনে লেবানন জুড়ে গতমাসের পর সবচেয়ে বড় সমন্বিত হামলা চালানোর কথা জানায়। বলা হয়, ৫০ টি জঙ্গি বিমান ১০ মিনিটের মধ্যে ১০০ টি নিশানায় ১৬০ টি বোমা ফেলেছে। ইসরায়েল এই নতুন হামলার কোডনাম দিয়েছে ‘এটারনাল ডার্কনেস’।

এর মধ্যে অনেক হামলা এমন সব স্থানে চালানো হয়েছে, যেসব এলাকা হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট নয়, বরং বাণিজ্যিক ও আবাসিক এলাকা বলে মনে করা হয়।

এসব হামলায় কয়েক ডজন মানুষ নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয়। লেবাননের রেড ক্রস জানিয়েছে, তাদের ১০০টি অ্যাম্বুলেন্স হামলা বিধ্বস্ত এলাকাগুলো থেকে আহতদের সরিয়ে নেওয়ার কাজ করছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন আল-জাজিরাকে বলেন, “বৈরুত ও অন্যান্য এলাকায় ইসরায়েলের বিমান হামলার পর হাসপাতালগুলোতে নিহত ও আহতদের ভিড়ে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে।”

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত ২ মার্চের পর লেবাননে বুধবারেই ইসরায়েল সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে। এর জবাবে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে হিজবুল্লাহও এরই মধ্যে রকেট ছুড়েছে বলে খবর পাওয়া গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর