শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় ইতিবাচক ইঙ্গিত, চলছে নৈশভোজের বিরতি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৮ টাইম ভিউ
ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় ইতিবাচক ইঙ্গিত, চলছে নৈশভোজের বিরতি

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা। ইসলামাবাদে শুরু হওয়া সরাসরি আলোচনা প্রায় দুই ঘণ্টা চলার পর নৈশভোজের বিরতি দেওয়া হয়েছে। পরে আবার এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুরুতে বলা হচ্ছিল, দুই দেশের প্রতিনিধিরা পরোক্ষভাবে আলোচনায় অংশ নেবেন। তবে পরে পাকিস্তানি কর্মকর্তাদের উপস্থিতিতে সরাসরি আলোচনা শুরু হয়, যাকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।ইতিমধ্যে বেশ কয়েকটি বিষয় আলোচনায় এসেছে। সূত্রের বরাতে আল–জাজিরা বলছে, লেবাননের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কিছু অগ্রগতি হয়েছে। কিছু সূত্র ইঙ্গিত দিয়েছে, ইসরায়েলের অভিযান এখন লেবাননের দক্ষিণে সীমাবদ্ধ থাকতে পারে এবং বৈরুতে আর হামলা নাও হতে পারে।

ইরানের সূত্র অনুযায়ী, দেশটির কিছু সম্পদ ছাড়ের বিষয়েও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। তবে এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে আল–জাজিরা। রুদ্ধদ্বার বৈঠকে ধীরে ধীরে তথ্য আসছে, তবে তাৎক্ষণিকভাবে সেগুলো যাচাই করা কঠিন। পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে আরও সময় লাগবে। সূত্র: আল–জাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর